editor

প্রকাশিত: 10:15 PM, November 25, 2020

লালাবাজার ইউনিয়ন আল ইসলাহর সভাপতির জানাযা সম্পন্ন

লালাবাজার ইউনিয়ন আল ইসলাহর সভাপতির জানাযা সম্পন্ন

3

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বিবিদইল গ্রামের বাসিন্দা লালাবাজার ইউনিয়ন আল ইসলাহ সভাপতি ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বিবিদইল জামে মসজিদ শাখার আজীবন নাজিম হাজী হাফিজ নিজাম উদ্দিন ২৪ নম্বেভর বিকেল ৫.৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি মৃত্যুকালে ছেলে, মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বাদ যোহর বিবিদইল ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী। জানাযা নামাজের পূর্বে লালাবাজার ইউনিয়ন তালামীযের সহ সভাপতি আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মুহতারাম সহ-সভাপতি মাওলানা জ. উ. ম. আব্দুল মনঈম মনজলালী, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ইকবাল, সাবেক চেয়ারম্যান খাইরুল আফিয়ান চৌ: উপস্থিত ছিলেন লালাবাজার মাদরাসার অধ্যক্ষ মাও আব্দুল লতিফ, সিলেট জেলা বি এনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌ: জগলু, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক লোকমান আহমদ, সিলেট মহানগর আল-ইসলাহ এর তথ্য প্রযুক্তি সম্পাদক মুফতি আনহার হোসেন, সিলেট জেলা বিএনপি নেতা আমিনুর রহমান চৌঃ সিফতা, দক্ষিণ সুরমা উপজেলা আল ইসলাহ সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, লালাবাজর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হুসেন, লালাবাজার ইউনিয়ন ইমাম সোসাইটির সভাপতি খাইরুল ইসলাম, ইলাশপুর মাদরাসার সুপার ও লালাবাজার ইউনিয়ন আল-ইসলাহ এর সাধারণ সম্পাদক নুরুল হুদা শামিম, তেতলী আল ইসলাহ সভাপতি আব্দুল মসব্বির, লতিফিয়া ইমাম সোসাইটির উপজেলার সদস্য সচিব ইউনুছ আলী, আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমীর সাবেক প্রিন্সিপাল জাকির হাসান শিকদার, বর্তমান প্রিন্সিপাল আদনান আহমদ চৌ:, লালাবাজার ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুস শহিদ, তুহিন আহমদ, লায়েক আহমদ জিকু, ঢাকা মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন, সিলেট সরকারি কলেজ সাবেক সভাপতি মাহবুবুর রহমান সাব্বির, সাবেক সহ-সভাপতি ফখর উদ্দিন, সিলেট পশ্চিম জেলার সদস্য আব্দুর রাজ্জাক সাজু, আব্দুল মুতলিব, ইউনিয়ন সাবেক সভাপতি আব্দুস সামাদ, বর্তমান সভাপতি আব্দুল মুমিন রাজু, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সহ তালামীয ও আল-ইসলাহ এবং অনান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

5

বক্তারা মরহুমের স্মৃতিচরণ করে বলেন আজীবন তিনি পবিত্র কোরআন শরিফের খেদমত করে গেছেন তিনি একজন আশিকে রাসুল (সাঃ) ছিলেন এবং আল্লামা ফুলতলী ছাহেব (রহঃ) এর অতন্ত্য স্নেহভাজন ছিলেন । এছাড়াও বক্তাগণ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। জানাযা নামাজের পর মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।

5

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

6 সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

পুলিশের সঙ্গে চাকরিবহির্ভূত চয়ন ট্রাফিক বিভাগের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন

2 সিলেট মহানগর এলাকায় রেকার ও অকশনের গাড়ি ব্যবস্থাপনা ঘিরে আগের অভিযোগের পর এবার নতুন করে আরও গুরুতর প্রশ্ন ও

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি

7 একই দপ্তরে বছরের পর বছর ধরে বহাল তবিয়তে থেকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং সিন্ডিকেট গড়ে তোলার গুরুতর অভিযোগ উঠেছে

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

6 সিলেট সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

3 সিলেট-০৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, বর্তমান সমাজব্যবস্থায় নৈতিকতার

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

স্বেচ্ছাসেবক দল দেশের সংকটময় মুহূর্তে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে: আব্দুল কাইয়ুম চৌধুরী

2 সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় দল

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

যুক্তরাজ্য যুবদল হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যের কমিটির অভিষেক অনুষ্ঠিত

1 যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গত সোমবার

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত

1 শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের

1
6