admin

প্রকাশিত: 6:29 PM, January 14, 2021

গৃহবিবাদে তীব্র অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী

গৃহবিবাদে তীব্র অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী

5

অনলাইন ডেস্ক:

8

জেলা ও মহানগরে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশের আট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের দ্রুত এই কোন্দল নিরসনের নির্দেশ দিয়েছেন। যত দ্রুত সম্ভব জেলা, মহানগরে বিবদমান নেতাদের ঢাকায় ডেকে এনে সমস্যা সমাধানে কঠোর বার্তা দিয়েছেন শেখ হাসিনা।

তিনি গতকাল আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, গতকাল স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কোন্দল সংক্রান্ত তথ্যের একটি ফাইল বের করেন। সেখান থেকে তিনি বেশ কয়েকটি সাংগঠনিক জেলার অভ্যন্তরীণ কোন্দলের তথ্য তুলে ধরেন। কোন জেলায় কোন নেতার সঙ্গে কার কোন্দল, সেগুলোর সাম্প্রতিক তথ্য সভায় উপস্থাপন করেন শেখ হাসিনা। তিনি এ সময় টাঙ্গাইল, নোয়াখালী, ফেনী, রাজশাহীসহ বেশ কয়েকটি জেলার কোন্দলের চিত্র তুলে ধরেন।

3

সভায় উপস্থিত একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে  জানান, আওয়ামী লীগ সভাপতি তৃণমূলে অভ্যন্তরীণ কোন্দল চরমে ওঠায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে অনেক নেতা সংগঠন নিয়ে ভাবা ছেড়ে দিয়েছেন। তাঁরা নিজেদের স্বার্থের কারণে দলীয় কোন্দল সৃষ্টি করছেন। এসব বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব কোন্দল কমিয়ে আনতে হবে। আট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের এসব বিষয় দ্রুত নিরসন করতে হবে।

7

দরকার হলে বিবদমান নেতাদের ঢাকায় ডেকে এনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নেতা বলেন, কিছুদিন আগে কোন্দলের কারণে সিরাজগঞ্জ ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়েছে। এর পরও বিভিন্ন জেলায় অভ্যন্তরীণ কোন্দল কমেনি। বিশেষ করে জেলা, মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। এর ওপর চলমান স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে কোন্দল আরো বেড়ে গেছে।

5

দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও এমন গৃহবিবাদে তীব্র অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী।গতকালের সভায় স্থানীয় সরকারের চতুর্থ ধাপের ৫৬ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়। বেশ কয়েকটি পৌরসভায় বর্তমান মেয়রদের বাদ দিয়ে নতুন নেতাদের প্রার্থী করেছে আওয়ামী লীগ। কয়েকজন নারীও নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

1 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

8 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

6 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

1 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

4 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

1 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত

1
3