admin
প্রকাশিত: 7:41 PM, January 14, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের কাজ বেশ এগিয়ে চলছে। বিশেষ করে উপজেলার ফতেহপুরে শতাধিক ঘর নির্মাণ করে গৃহহীনদের মধ্যে দান করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। শীঘ্রই নির্মাণ কাজ শেষ করে গৃহহীনদের মধ্যে ঘর গুলো দান করা হবে। এছাড়া গোলাপগঞ্জ সদর ইউনিয়ন ও বাঘা ইউনিয়নে গৃহনির্মাণের কাজ অনেকটা সমাপ্তির পথে। আগামী মার্চ মাসের মধ্যে দু’শ ঘর নির্মাণ করে গৃহহীনদের দান করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুরে ৬০টি ঘরের নির্মাণ কাজ দেখতে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এসময় উপজেলা চেয়ারম্যান তার অভিমত ব্যক্ত করে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের প্রতি খুবই আন্তরিক। গৃহহীন মানুষজন কিভাবে মানবেতর জীবন যাপন করছে তা তিনি বুঝেন। এজন্য ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য তার বিশেষ উদ্যোগ আশ্রয়ন প্রকল্প। এতে এদেশের লক্ষ লক্ষ গরীব অসহায় মানুষ তাদের ঠিকানা খোজে পাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির তার বক্তব্যে বলেন সবাইকে ঘরসহ দুই শতক জমি দান করে তাদের নামে মিউটেশন করে দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এদেশের কোন মানুষ গৃহহীন হয়ে থাকবে না। বাজেটে গৃহহীনদের জন্য বড় ধরনের বরাদ্ধ রয়েছে। গোলাপগঞ্জে প্রতিটি ঘরে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে দু’শ ঘর নির্মাণ করার বিষয়টি তিনি উল্লেখ করে বলেন সদর ইউনিয়নের চৌঘরী ও উত্তর গোয়াসপুরে ১৫টি ঘরের নির্মাণ কাজ শেষ হওয়ার পথে। বাঘায় নির্মাণ কাজ এগিয়ে চলছে, ফতেপুরের ৬০টি গৃহ নির্মাণের কাজ শীঘ্রই শেষ হবে। আরো ৩০টি ঘর এর পাশেই নির্মিত হবে। আগামী মার্চ মাসের মধ্যে দু’শটি ঘর নির্মাণ করে গৃহহীনদেরকে দান করা হবে বলে তিনি জানালেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, ভাদেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ব্রাজিল আওয়ামীলীগের আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবী সাইকুজ্জামান চৌধুরী শিমুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন