editor

প্রকাশিত: 9:57 PM, January 14, 2021

সিসিক মেয়রের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

সিসিক মেয়রের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

7

নিজস্ব প্রতিবেদক

নগরের ‍কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা চলাচলে নিষেধাজ্ঞা ইস্যুতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ২০২১) বিকেলে নগরভবনে মতবিনিময়ে অংশ নেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ সহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিমির নেতৃবৃন্দ। ‍মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশা চলাচল বন্ধ করায় সাময়িক ব্যবসায়ীদের ক্ষতি হলেও সিলেটকে যানজটমুক্ত একটি আধুনিক স্মার্ট নগর প্রতিষ্ঠায় সিসিকের যৌক্তিক সকল সিদ্ধান্তে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ সহযোগিতা করবে।

5

সভায় এই সড়কে রিকশা চলাচলের দাবিতে যারা প্রতিবাদী কর্মসূচী ও সিসিকে আল্টিমেটাম দিয়েছেন তাদের সাথে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ সহ বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান তারা। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ অক্ষুন্ন রেখে ক্রেতারা যাতে আরো নির্বিঘ্নে জিন্দাবাজার ও আশপাশ এলাকায় কেনাকাটা করতে পারেন সেজন্যই এই সড়কে রিকশা চলাচর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, এই সড়কের দুপাশের ফুটপাত থেকে হকারদের সরিয়ে নেয়ায় ফুটপাতে নির্বিঘ্নে হাটতে পারছেন চলাচলকারীরা। একইভাবে কোর্ট পয়েন্ট-জিন্দাবাজার-চৌহাট্টা সড়কে রিকশার চলাচল বন্ধ হওয়ায় ক্রেতা সাধারণের চলাচলও নির্বিঘ্ন হয়েছে। সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি মো. আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সামাদ, ১ম সাধারণ সস্পাদক আব্দুল হাদী পাবেল সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

8

মতবিনিয় সভায় উপস্থিত ছিলেন, কাজী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রউফ, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ, মিতালী ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ওলিউর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল হক, আহমদ ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজির উদ্দিন, কাকলী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকারিয়া ইমরুল, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজির উদ্দিন, আল মারজান শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহিম, জালালাবাদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, নিউ শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন মুন্না, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহির প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুক আহমদ, সিলেট মিলেনিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মো. ইরশাদ আলী, ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাহেদ আহমদ, কোষাধ্যক্ষ সানি আহমদ চৌধুরী, করিমউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, সদস্য আজাদ উদ্দিন, ব্লু ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক এম জি এ মুন্সি, ব্যবসায়ী নেতা সায়েল আহমদ, ব্যবসায়ী নেতা সাঈদ সিকদার, ব্যবসায়ী নেতা মো. মকসুদ মিয়া, ব্যবসায়ী নেতা মো. শিবলুর রহমান শিপু, নেহার মার্কেটের ব্যবসায়ী নেতা মো. আমজাদ আলী, ব্যবসায়ী জিহাদুল হাসান সুহেল, ব্যবসায়ী নেতা মো. আব্দুর রউফ, ব্যবসায়ী নেতা আলাউদ্দিন মাহমুদ, ব্যবসায়ী মো. তুহিন আহমদ, ব্যবসায়ী নেতা অমিত সাহা, ব্যবসায়ী নেতা মো. আলাউদ্দিন, ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন, সৈয়দ রাজন, ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন, রাসেল আহমদ, মো. আনিস প্রমুখ।

8

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১

1
7