editor

প্রকাশিত: 10:38 PM, January 14, 2021

বিদ্রোহী প্রার্থীরা দলে থাকতে পারবেন না: আহমদ হোসেন

বিদ্রোহী প্রার্থীরা দলে থাকতে পারবেন না: আহমদ হোসেন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত না মেনে যারা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন তারা আর দলে থাকতে পারবেন না। ভবিষ্যতে আর আর কোনো নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পাবেন না।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

আহমদ হোসেন বলেন, যারা দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা স্ব উদ্যোগে হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হয়েছেন। আমাদের পার্টির সিদ্ধান্ত কঠিন। দলীয় সভানেত্রী বলে দিয়েছেন, যারা বিদ্রোহী প্রার্থী হবে তারা ভবিষ্যতে আর কোনো নির্বাচনে তারা দলীয় মনোনয়ন পাবেন না এবং তারা আর পার্টিতে স্থান পাবেন না। যারা বিদ্রোহী পার্থীকে সাপোর্ট করবে তাদেরও আইডেন্টিফাই করবো। তার বিরুদ্ধেও আমরা অ্যাকশনে যাবো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আমরা শুধু চট্টগ্রাম না, সারা দেশের জন্য একই সিদ্ধান্ত নিয়েছি। বিদ্রোহী প্রার্থী মানেই হলো দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী। এরা সারাবছর বঙ্গবন্ধুর আদর্শের কথা বলে, শেখ হাসিনার স্লোগান দেয় আর নির্বাচন আসলেই হয়ে যায় বিদ্রোহী প্রার্থী। তার মানে হলো বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তার বিশ্বাস নেই, দলীয় নেতৃত্বের প্রতি তার আনুগত্য নেই।

তিনি বলেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে সে ঘটনায় পুলিশ অ্যাকশনে গেছে। আসামি গ্রেফতার হয়েছে। রিমান্ডে নিয়েছে পুলিশ। এর পেছনে কোনো দলীয় কোন্দল নেই।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আহমদ হোসেন বলেন, মানুষ আগের পৌর নির্বাচনগুলোতে ভোট দিয়েছেন। কোনো সমস্যা হয়নি। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রচারণা চালাচ্ছেন, কোনো সমস্যা হয়নি। শান্তিপূর্ণ প্রচারণা চলছে। চট্টগ্রাম সিটি করপোরেশনে একটি ভালো নির্বাচন হবে। এর মাধ্যমে আমরা বলতে পারবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে ভালো নির্বাচন হয়।

পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন