admin
প্রকাশিত: 6:34 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক:
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। তবে, কওমি মাদ্রাসাগুলো এই ছুটির আওতায় পড়বে না। অন্যদিকে রোস্টার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আসতে বলা হলেও তা করা হচ্ছে না।
রাজধানীতে শিক্ষকরা গাদা-গাদি অফিস করেছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে জানা গেছে।গতকাল শুক্রবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানান। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ১৬ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল।
শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতি উন্নতি না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান এ ছুটি বাড়ানো হয়েছে। করোনা মহামারির কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।জেএসসি ও এসএসসির ফলেরভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেয়া হচ্ছে। আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।
অন্যদিকে, উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চ‚ড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি।নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, রোস্টার অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফিস করার জন্য ডিসি অফিস থেকে প্রজ্ঞাপন জারি করেছে। কিন্তু থানা শিক্ষা অফিসার তা মানছে না।
সরকারি ছুটি থাকাকালিন হাজিরা খাতায় স্বাক্ষর বন্ধ করলেও প্রতিদিন ১২/১৮ জন শিক্ষককে বিদ্যালয়ে আসতে হচ্ছে। আমাদের কেউ আক্রান্ত হলে কি হবে।ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তাদেরকে একইভাবে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হচ্ছে। কিন্তু রোস্টার করা হচ্ছে না।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন