admin
প্রকাশিত: 6:51 PM, January 6, 2021
স্টাফ রিপোর্টার
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলোচিত আনোয়ার হত্যা মামলার রায় গতকাল মঙ্গলবার ঘোষণা করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক। প্রায় ৪ বছর আইনী লড়াই শেষে এ মামলার রায় প্রকাশ হলো। রায়ে আসামীদের মধ্যে ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ও ২ জনের ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, ২০১৭ সালের ২৫ নভেম্বর দুপুরে পৌর শহরের দক্ষিণবাজারস্থ মোকাম মসজিদ রোডে স্থানীয় ছাত্রলীগ পল্লব গ্রুপের কর্মী আনোয়ার হোসেন ও তার সঙ্গীদের উপর প্রতিপক্ষ ছাত্রলীগ জামাল গ্রুপের একদল স্বসস্ত্র সন্ত্রাসী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা লোহার রড, রামদা ও চাকু দিয়ে আনোয়ারের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এছাড়া হামলায় ছাত্রলীগ পল্লব গ্রুপের আরো ৪ কর্মী আহত হন। এ ঘটনায় নিহত আনোয়ারের পিতা রফিক উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ০৮, তারিখ: ২৫/১১/২০১৭ইং।
দিনদুপুরে পৌরশহরে সংঘটিত হত্যাকান্ডের এ ঘটনাটি ব্যাপক আলোচিত হয় বিয়ানীবাজারসহ দেশ জুড়ে। দীর্ঘ প্রায় ৪ বছর আইনী প্রক্রিয়া শেষে আলোচিত এ হত্যা মামলাটির রায় গতকাল মঙ্গলবার প্রদান করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক মোঃ বজলুর রহমান। মামলার রায়ে আসামী নিদনপুর গ্রামের কবির হোসেনের পুত্র হোসেন আহমদ, বড়দেশ গ্রামের রস্তুম আলীর পুত্র আলতা হোসেন ও বড়দেশ গ্রামের আব্দুল মন্নানের পুত্র আব্দুল জলিল কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করা হয়। মামলার আসামী ঘুঙ্গাদিয়া গ্রামের আতাউর রহমানের পুত্র আবুল কালাম, কসবা গ্রামের মাওলানা আব্দুর রকিবের পুত্র জসিম উদ্দিন ও খাসা গ্রামের কমর উদ্দিনের পুত্র মজির উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়। এছাড়া মামলার অপর আসামী কোনাগ্রামের আব্দুল খালিকের পুত্র ছয়েফ উদ্দিন ও বড়দেশ গ্রামের জহির উদ্দিনের পুত্র শফিক উদ্দিন কে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়। এদিকে মামলার অন্য আসামী আব্দুল্লাপুর গ্রামের রহিম উদ্দিনের পুত্র ফয়েজ উদ্দিন ও জলঢুপ গ্রামের মৃত খালিক হোসেনের পুত্র জবলু হোসেন এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন বলেন, এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করছি।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট মোঃ আবুল কাশেম বলেন, রায়ে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন