admin

প্রকাশিত: 8:29 PM, January 16, 2021

কমলগঞ্জে আওয়ামী লীগের জয়, বিএনপির ভরাডুবি

কমলগঞ্জে আওয়ামী লীগের জয়, বিএনপির ভরাডুবি

2
কমলগঞ্জ প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুয়েল আহমদ। এ পৌরসভায় বিএনপির প্রার্থীর ভরাডুবি ঘটেছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।

7

জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মো. জুয়েল আহমদ (নৌকা) পেয়েছেন ৫ হাজার ২৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. হেলাল মিয়া (জগ) ২ হাজার ৮০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) মো. আনোয়ার হোসেন (নারিকেল গাছ) পেয়েছেন ২ হাজার ৭৮৭ ভোট ও বিএনপি’র প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩০১ ভোট।

3

পৌরসভার নির্বাচনে ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ১৩ হাজার ৯০৫ জন ভোটারের মধ্যে ১১ হাজার ২১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ৫৯টি ভোট। এখানে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে দেওয়ান আব্দুর রহিম মুহিন, ২নং ওয়ার্ডে সৈয়দ জামাল হোসেন, ৩নং ওয়ার্ডে আনসার শোকরানা মান্না, ৪নং জসিম উদ্দিন সাকিল, ৫নং ওয়ার্ডে মো. ছাদ আলী, ৬নং ওয়ার্ডে রফিকুল ইসলাম রুহেল, ৭নং ওয়ার্ডে গোলাম মুহিত, ৮নং ওয়ার্ডে আহাদুর রহমান বুলু, ৯নং ওয়ার্ডে বখতিয়ার খান।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মুসলিমা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে আয়েশা সিদ্দিকা এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে শাপলা আক্তার নির্বাচিত হন।

6

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনে কোনও প্রকার বিশৃঙ্খল ঘটনা ঘটেনি।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

2 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

3 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

5 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

2 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

2 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

1 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত

1
8