admin
প্রকাশিত: 11:09 PM, January 16, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল জানা গেছে। এ পদে ১ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আবুল হাসনাত কাওসার, ২ নং ওয়ার্ডে ইয়াছিনুর রশিদ ইয়াছিন, ৩ নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ৪ নং ওয়ার্ডে চঞ্চল কুমার লৌহ, ৫ নং ওয়ার্ডে গোলাম সাবেরীন সাবু, ৬ নং ওয়ার্ডে আবাবিল নূর, ৭ নং ওয়ার্ডে আহসান জামিল আনাস, ৮ নং ওয়ার্ডে আহমেদ নূর এবং ৯ নং ওয়ার্ডে গোলাম আহমেদ। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হয়েছেন সামিনা চৌধুরী মনি।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।এদিকে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে বিপুল ভোটে পুননির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র নাদের বখ্ত। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে ২১৬৮৬ ভোট পেয়েছেন। মেয়র পদের অন্য দুই প্রার্থী ছিলেন বিএনপি’র মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মুর্শেদ আলম পেয়েছেন ৫৮৭০ ভোট।সুনামগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে তিনজন মেয়র প্রার্থী, ৪৮ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ মোট ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৩টি কেন্দ্রের ১২৬টি ভোটকক্ষে ৪৭ হাজার ১৫ ভোটারের ভোটগ্রহণ করার কথা ছিল, যার মধ্যে ২৩ হাজার ২৩৮ জন পুরুষ এবং ২৩ হাজার ৭৭৭ জন নারী।তবে করোনা অতিমারীর কারণে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খানিকটা কম বলে দেখা যায়। প্রায় ৫৯ শতাংশ ভোটার ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরিফুল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা। সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে