admin
প্রকাশিত: 5:45 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক:
শিগগিরই পরীক্ষামূলকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ই-নামজারি ও মিসকেইস মামলার শুনানি গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ। তিনি বলেন, এই পদ্ধতিতে জনগণ আরও সহজে ভূমিসেবা গ্রহণ করতে পারবেন এবং ভূমি অফিসে গিয়ে ভূমি সেবা গ্রহনের হার আরও কমবে।
রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভায় ভূমি সচিব এ তথ্য জানান। উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি গ্রহণ সম্পর্কিত এক নির্দেশনা দিয়েছিলেন ।
মন্ত্রণালয়ের মূল কাজ নীতিনির্ধারণিমূলক উল্লেখ করে ভূমি সচিব এ সময় আরও বলেন, মাঠ পর্যায়ে সমাধানযোগ্য সিদ্ধান্ত মাঠেই সমাধান হয়ে গেলে কাজের গতি আরও বৃদ্ধি পাবে।
অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডিজিটাল রেকর্ড রুম, আন্তজেলা ভূমি বিরোধ, ভূমি অফিস নির্মাণ জনবল নিয়োগ সহ ভূমি বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সমন্বয় সভায়।
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সহ বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন