admin

প্রকাশিত: 7:49 PM, January 17, 2021

শ্রীমঙ্গলে ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে জুতা মিছিল

শ্রীমঙ্গলে ছাত্রদলের কমিটি প্রত্যাখান করে জুতা মিছিল

3

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কমিটি প্রত্যাখান করে বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষোদ্ধ নেতাকর্মীরা।তারা অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে বিবাহিত ও অছাত্র দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। জুতা মিছিলের পাশাপাশি নেতাকর্মীরা বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিব ও ছাত্রদলের সিলেটের বিভাগীয় সমন্বক ওমর ফারুক কাওসারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের তৃণমূলের নেতাকর্মীদের উদ্যোগে রবিবার ১৭ জানুয়ারি দুপুরে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা রাজপথে দলীয় শত্রুদের প্রতিহত করারও হুঁশিয়ারী দেন।দলীয় সূত্রে জানা যায়, শনিবার ১৬ জানুয়ারি রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়।

এ খবর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার দুপুরে শহরে এই বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়া হয়।এ সময় কেন্দ্র ছাত্রদলের বিভাগীয় সমন্বয়ক ওমর ফারুক কাওসারের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা বিনিময়ে বিবাহিত ও অছাত্রদের দিয়ে কমিটি অনুমোদন দেয়ার অভিযোগ করেন নেতাকর্মীরা।শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান শিপু অভিযোগ করে বলেন, কুখ্যাত স্বর্ণ চোরাকারবারী মুজিবের (বিএনপির নির্বাহী কমিটির সদস্য) নিকট থেকে টাকা খেয়ে জেলা কমিটিকে পাশ কাটিয়ে ওমর ফারুক কাওসার এই অবৈধ কমিটি অনুমোদন করেছেন। এ কমিটি আমরা মেনে নিতে পারি না।

8

তিনি অবিলম্বে এই কমিটি বাতিল করে পরীক্ষিত যোগ্য, দক্ষ ও ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে মৌলভীবাজার জেলা ছাত্রদল কর্তৃক পুনঃকমিটি গঠনের আহ্বান জানান। হাজী মুজিব বিএনপি, যুবদল ও ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সাবেক পৌর যুবলীগের সভাপতি তাজউদ্দিন তাজুকে বিএনপিতে ও তার পরিবারের সদস্যদেরকে যুবদল, ছাত্রদলে পদায়ন করছেন বলে তিনি অভিযোগ করেন।শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহবায়ক মিজান আহমেদ বলেন, ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বিবাহিত। এই কমিটির অধিকাংশকে কেউ চেনে না, তাদের ছাত্রত্ব নেই, অনেকেই আবার ৮ম শ্রেণী পাস।

5

ঘোষিত কমিটি তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে না, বরং রাজপথে তাদের প্রতিহত করা হবে। এ বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রূবেল আহমেদ বলেন, হাজী মুজিবুর রহমান চৌধুরীর মনোনীতদের নিয়ে কেন্দ্র থেকে এ কমিটি গঠন করা হয়েছে। ফলে জেলার অনুমোদন না নেয়ায় কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

5

S/H-(Rabbi-4)

1

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

7 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

7 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

2 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

8 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

সিলেটে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

6 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

5 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

5 পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

2 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)

1
5