admin
প্রকাশিত: 1:42 PM, January 19, 2021
অনলাইন ডেস্ক:
বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আপস করবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি করবেন না। দলীয় শৃঙ্খলা না মানলে বিদ্রোহী প্রার্থীদের খারাপ পরিণতি ভোগ করতে হবে।’
মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে দলে বিভেদ সৃষ্টি না করতে বিদ্রোহী প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে অপশক্তিকে দমন করতে হবে। উগ্র সাম্প্রদায়িকতা হাজার বছরের ঐতিহ্যকে ধ্বংস করতে চায়।’
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা নানা ধারায় বিভক্ত হয়ে গেছে। তাদের ঐক্যবদ্ধ করে এক ছাদের নিচে আনতে হবে। বহু ধারায় বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করা মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির প্রধান চ্যালেঞ্জ হবে। স্বাধীনতাবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তিকে মোকাবিলা করতে হবে।এ সময় কাদের বলেন, পৌরসভা নির্বাচনে জনগণের সাড়া আছে বলেই ৯০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।
S/H-(Rabbi-4)
7 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে
6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের
6 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব
3 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা
7 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট
8 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1 শনিবার
2 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 8 এই