admin
প্রকাশিত: 8:29 PM, January 21, 2021
দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার দৌলতপুর গ্রামের শাহিন আহমদ কে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রিয়াজ আহমদ মোবাইল ফোনে হুমকি দেওয়ায় গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন শাহিন আহমদ।
গত ২৪ ডিসেম্বর দৌলতপুর গ্রামের মৃত মোখদ্দছ আলীর ছেলে শাহিন আহমদ গোলাপগঞ্জ উপজেলার নিমাদল গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রিয়াজ আহমদ কে অভিযুক্ত করে গোলাপগঞ্জ মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী রিয়াজ আহমদ বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। অপরদিকে বাদি শাহিন আহমদ আওয়ামীলীগ সরকারকে সমর্থন করেন। শাহিন ও তাহার পরিবারের লোকজন আওয়ামীলীগ সরকারকে সমর্থন করার কারণে যুক্তরাজ্যে বসবাসরত রিয়াজ আহমদ শাহিন আহমদ কে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মোবাইল ফোনে প্রাণে মারার হুমকি দিচ্ছেন।
গত ২৩ ডিসেম্বর গোলাপগঞ্জের নিমাদল মোকাম বাজারে শাহিন আহমদ অবস্থানকালে বাদির ব্যক্তিগত মোবাইল নাম্বার ( ০১৭১০৮৯০৬৩২) নাম্বারে বিবাদী রিয়াজ আহমদ +৮৮০১৫৭১৩৩৪১৮১ নাম্বারে থেকে ফোন করে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বলেন। রিয়াজ আহমদ শাহিন আহমদ কে আওয়ামীলীগ ছাড়ার কথা বলেন। যদি শাহিন দল না ছাড়েন তাহলে বিএনপির লোকজন দিয়ে তাকে মারপিট করে লাশ গুম করার হুমকি দেন। একপর্যায়ে রিয়াজ শাহিন আহমদ কে বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব করেন এবং বিএনপিতে যোগদান করলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করারও কথা বলেন। বিবাদীর কথায় বাদি রাজি না হলে সময় মত দেখে নেওয়ার হুমকি দিয়ে ফোন রেখে দেন রিয়াজ আহমদ। শাহিন আহমদ নিজের নিরাপত্তার জন্য গোলাপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন