admin
প্রকাশিত: 5:01 PM, January 24, 2021
অনলাইন ডেস্ক:
জোর করে কাউকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের (টিকা) বিষয়ে অনেক কথাবার্তা আসে, আমরা জানি। একটা কথা আমরা স্পষ্ট বলতে চাচ্ছি, ভ্যাকসিন নেয়াটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। বাংলাদেশে কাউকে ভ্যাকসিন জোর করে প্রয়োগ করা হবে না। ভ্যাকসিন স্বাধীনভাবে নেবে। বিশ্বের প্রায় সর্বত্রই একই অবস্থা।
তিনি বলেন, ‘আমাদের কাছে যে ভ্যাকসিন আছে, সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আবিষ্কার করেছে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি এই ভ্যাকসিনের মালিক, ভারতে শুধু এটার উৎপাদন হচ্ছে। তাদের উৎপাদন করার বড় একটি সুবিধা রয়েছে। বিভিন্ন দেশে এই ভ্যাকসিনটি ওখান (ভারত) থেকে পাঠানো হচ্ছে।’টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘অনেকে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলছেন।
প্রত্যেকটি ভ্যাকসিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ওষুধেরও থাকে। অনেক ওষুধ আছে অনেকের স্যুট করে না, এলার্জি হয়। এই ওষুধের যে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না এটা আমরা বলতে পারি না। তবে যতুটুকু শুনেছি, এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য। একটু মাথাব্যথা হয় বা জ্বর হয়।’ভারতে ইতোমধ্যে লাখ লাখ মানুষকে এই ভ্যাকসিন দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইউকে-তেও (যুক্তরাজ্য) অনেক লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে। সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও এই ভ্যাকসিন নিয়েছেন।
’তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য আমাদের অর্থের প্রয়োজন হবে। আনন্দের বিষয় হলো বিশ্বব্যাংক, এডিবি, জাইকা প্রত্যেকেই আবার প্রস্তাব দিয়েছে ভ্যাকসিন কেনার জন্য তারা অর্থায়ন করতে চায়। সেটা প্রায় ১.৮ বিলিয়ন ডলার। এই অর্থ তারা আমাদের অফার করেছে। এখন বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত তারা কতটুকু গ্রহণ করবে বা করবে না।’
S/H-(Rabbi-4)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন