admin
প্রকাশিত: 4:21 PM, January 26, 2021
আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইকবাল হোসেনের সমর্থনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জকিগঞ্জের মেয়র প্রার্থী ইকবাল হোসেনের দলীয় কার্যালয়ে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এড. কাওসার রশীদ বাহারের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড এমরান আহমদ চৌধুরী, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব প্রমূখ। পরে প্রচারণা, গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে বক্তারা বলেন, জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমাদের দলীয় প্রার্থীই বিজয়ী হবে। জবর-দখল ছাড়া তার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
অন্যান্যের মধ্যে নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এড. এমরান আহমদ চৌধুরী, ইসতিয়াক আহমদ সিদ্দিকী, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জকিগঞ্জের কৃতি সন্তান মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, এড কাওছার রশীদ বাহার , বদরুল হক বাদল, জাহাঙ্গীর শাহ হেলাল, শফিকুর রহমান, তোফায়েল আহমদ চৌধুরী, ময়নুর রাজা মানিক, এড মোস্তাক আহমদ, আক্তার হোসেন রাজু, ইসমাইল হোসেন সেলিম, মাজহারুল ইসলাম সেলিম, আবুল কালাম, মাসুক আহমদ, মঞ্জুর আহমদ, সামসুল ইসলাম লেইছ, দিদার ইবনে তাহের লস্কর, আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সামুন, কবির আহমদ, ফয়জুর রহমান, হিফজুর রহমান, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন, রেজাউল হক চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী, শাহজাহান চৌধুরী, হাবিবুর রহমান, আশরাফ চৌধুরী, হাফিজ আহমদ সুজন, সুলতান আহমদ প্রমুখ। এছাড়াও জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন