admin
প্রকাশিত: 8:59 PM, January 26, 2021
কানাইঘাট প্রতিনিধি
সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মজিদ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব আহমদ। আজ বুধবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হবে বলে জানা গেছে। এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা এলাকায় ভোটারদের নিয়ে মতবিনিময় ও উঠান বৈঠকের পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসা, মসজিদের ওয়াজ ও তাফসীর মাহফিলে উপস্থিত হয়ে বিশেষ করে মেয়র প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি তোলে ধরে ভোটারদের সহানুভতি আদায় করার জন্য প্রচারনা চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরন বিধি লঙ্গন হচ্ছে বলে অনেকে জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন