editor
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের ৪৫তম বার্ষিক সম্মেলন আজ শুক্রবার করোনার স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহার সূচনাসংগীতের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। সংসদ সভাপতি এ কে শেরামের সভাপতিত্বে এবং নীহার রঞ্জন শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রাণা কুমার সিনহা ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক প্রণব কান্তি দেব। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেন বিকাশ মীতৈ, সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন সংসদের জেনারেল সেক্রেটারি নামব্রম শংকর ও অর্থরিপোর্ট পেশ করেন অর্থ-সম্পাদক থোঙাম কুঞ্জেশ্বর সিংহ। আলোচনায় অংশ নেন প্রশান্ত কুমার সিংহ , শেরাম নিরঞ্জন, মাইস্নাম রাজেশ, সজল সিনহা, কেএসএইচ সমেন্দ্র সিংহ, এন যোগেশ্বর অপু প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন মিনতি দেবী, কৈনাহন দেবী ও রওশন আরা বাঁশি।
দ্বিতীয় পর্বে বিশিষ্ট সমাজসেবী এইচ তনুবাবু সিংহকে সোনামণি মেমোরিয়েল অ্যাওয়ার্ড ২০২০ দিয়ে সম্মানিত করা হয়। অ্যাওয়ার্ডে ছিল একটি ক্রেস্ট, সাইটেশন, শাল ও নগদ দশ হাজার টাকা। সম্মেলনে এ কে শেরামকে সভাপতি এবং নামব্রম শংকরকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন