প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বকে এখন টালমাটাল। কিন্তু এ ভাইরাসের শুরু থেকেই প্রতিষেধক আবিষ্কারে শুরু হয় গবেষণা। বিগত এক বছরে আগে থেকে শুরু হওয়া গবেষণা শেষে সফল ভাবে বের হয়েছে এই ভাইরাস প্রতিরোধক টিকা বা ভ্যাকসিন। বুধবার ঢাকার কুর্মিটোলা জেনারেল সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তাকে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে টিকা কর্মসূচীর উদ্বোধন করা হয়।
আর ভ্যাকসিন প্রদানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এটি জেলা ও উপজেলা পর্যায়ে পাঠাতেও কাজ শুরু হয়ে গেছে।শুক্রবার (২৯ জানুয়ারি) সুনামগঞ্জে প্রথমবারের মত করোনা ভ্যাকসিন আসছে। প্রথম ধাপে সুনামগঞ্জ জেলায় ৮৪ হাজার ভ্যাকসিন আসছে।ভ্যাকসিন গ্রহণ করার জন্য ইতি মধ্যে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ভ্যাকসিন আসার পর জেলা ইপিআই ভবনের কোল্ডস্টোরে রাখা হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের অন্য ১০ উপজেলায় পাঠানো হবে সর্তকতার সাথে, যাতে ভ্যাকসিন কোনও ভাবে নষ্ট না হয়।
আর সুনামগঞ্জে ভ্যাকসিন প্রদান শুরু হতে পারে ৭ বা ৮ই ফেব্রুয়ারি।এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।তিনি বলেন, আর ভ্যাকসিন নিতে হলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিট্রেশন করতে হবে। এ জন্য ব্যাপক ভাবে প্রচার প্রচারণা চালানো হবে। গ্রাম পর্যায়ে যাদের স্মার্ট ফোন নেই তাদেরকে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিষ্টেশন করার জন্য উৎসাহিত করা হবে।
