editor

প্রকাশিত: 11:22 AM, January 29, 2021

কেমুসাস’র ৮৪তম সাধারণ সভা : জ্ঞানের চর্চা না করলে আমরা পিছিয়ে যাবো

কেমুসাস’র ৮৪তম সাধারণ সভা : জ্ঞানের চর্চা না করলে আমরা পিছিয়ে যাবো

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৪ তম বর্ষের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি ২০২০) সন্ধ্যায় এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাহিত্য সংসদ জ্ঞান চর্চার বাতিঘর। জ্ঞানের চর্চা না করলে আমরা জাতি হিসেবে পিছিয়ে যাবো। সমগ্র জাতিকে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ হিসেবে গড়ে তুলতে জ্ঞান চর্চার বিকল্প নেই।
সাহিত্য সংসদের নিজস্ব অডিটোরিয়াম শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত সভায় সংসদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন কেমুসাস’র সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী। সাধারণ সম্পাদকের বক্তব্যে দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলেন, কেমুসাস বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তির বিপ্লবেও কেমুসাস অবদান রাখবে।
কেমুসাস’ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইয়িদ শাহীন। শোক প্রস্তাব পাঠ করেন কার্য্যকরী কমিটির সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত । বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন কার্য্যকরী কমিটির সদস্য জাহেদুর রহমান চৌধুরী। আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট প্রস্তাবিত ২০২১ এর বাজেট পেশ করেন সংসদের কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমান। সভায় ২০২১ সালের প্রায় ছিয়াশি লাখ টাকার প্রস্তাাবিত বাজেট, ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট ও বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, কেমুসাস সহ-সভাপতি আব্দুল হামিদ মানিক, সহ-সভাপতি মুহম্মদ বশিরুদ্দীন, সহ-সভাপতি সেলিম আউয়াল।
সভায় প্রথমবারের মতো প্রবর্তিত কেমুসাস দেওয়ান আহবাব স্বর্ণপদক প্রদান করা হয়। লোককবি মকদ্দস আলী উদাসী এবছর এই সম্মানজনক পদক লাভ করেন।
সভায় বিভিন্ন প্রস্তাব ও বক্তব্য রাখেন আজীবন সদস্য ডা. আব্দুল জলিল চৌধুরী, এডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, আব্দুল মালিক, এডভোকেট মো. রুহেল, কামাল আহমদ, কাউছার চৌধুরী, মোহাম্মদ আব্দুর রশিদ, সরওয়ার ফারুকী, শামসীর হারুনুর রশীদ, এম আহমদ আলী, হোসনে আরা কলি, রুহুল ফারুক, লোকমান হেকিম, মো. আব্দুল বাসিত বাসন, আব্দুল মুহিত দিদার, এম.এ মালিক চৌধুরী, মাওলানা আব্দুল মালেক চৌধুরী,তাসলিমা খানম বীথি, বাছিত ইবনে হাবীব ও কাউছার আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন