editor
প্রকাশিত: 12:02 AM, January 30, 2021
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের উপদেষ্টা, মোগলাবাজারের প্রবীণ মুরব্বি, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েস্তা মিয়ার স্মরণে হরগৌরী গ্রামের বায়তুল ফালাহ্ জামে মসজিদে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শোক সভা ও বাদ জুম’আ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস্ চেয়ারম্যান এনামুল কবির এর সভাপতিত্বে ও ট্রাস্টের নির্বাহী পরিচালক শাহীন আহমদ এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য ৮নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান টুনু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মহি উদ্দিন, জালালাবাদ বিএল হাইস্কুলের সহকারী শিক্ষক শাহনেওয়াজ, ট্রাস্টের উপদেষ্টা দিলোয়ার হোসাইন, ট্রাস্টের নির্বাহী সদস্য অধ্যাপক মুহিবুর রহমান, আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হীরন, মইনুল ইসলাম মঞ্জুর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাইতুল ফালাহ্ জামে মসজিদের মোতাওয়াল্লী নিজাম আহমদ, বিশিষ্ট মুরব্বি কটাই মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন, মরহুম সায়েস্তা মিয়া সাহেবের ছেলে আজিজুর রহমান সেবুল, সমাজকর্মী আব্দুল মোমিন, সমাজকর্মী আলী আহমদ রাজু ও ফুটবলার আজিজ রহমান প্রমুখ।
মরহুম সায়েস্তা মিয়া সাহেবের রুহের আত্মার মাগফিরাত কামনা করে বাদ জুম’আ মোনাজাত করেন বায়তুল ফালাহ্ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাষ্টের প্রধান পৃষ্ঠপোষক লন্ডন প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া করোনাকালীন সময়ের জন্য দেশে আসতে না পারায় গভীর শোক প্রকাশ করেছেন। ফোন বার্তায় শোক সভা ও দোয়া মাহফিলে আগত সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন