admin
প্রকাশিত: 6:03 PM, February 3, 2021
নিজস্ব প্রতিবেদক:
জনতা ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ এরিয়া অফিসের শাখা ব্যবস্থাপক সম্মেলন ২ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জস্থ হোটেল রয়েল ইন এ অনুষ্ঠিত হয়।জনতা ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ মহাব্যবস্থাপক রতন কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম।
তিনি তার বক্তব্যে বলেন, জনতা ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রয়াত্ব ২য় বৃহত্তর সরকারী ব্যাংক। এ ব্যাংকের নিকট সাধারণ মানুষের অনেক চাওয়া রয়েছে। তাই ব্যাংক কর্মকর্তাদের সরকারী ব্যাংক হিসাবে সরকারের সহযোগিতার পাশাপাশি জনগণের সেবার দিকে খেয়াল রাখতে হবে। ব্যাংকে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে লাভজনক ব্যাংক হিসেবে অতীত ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি ব্যাংকে কর্মরত সবাইকে জনগনের সেবক হিসেবে কাজ করার আহবান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়, সুনামগঞ্জ এরিয়া অফিসের সহকারি মহা ব্যবস্থাপক মোঃ আনোয়ার আল রশীদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোমসহ সুনামগঞ্জ এরিয়াধীন ১১টি শাখার ব্যবস্থাপকগন।
শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকে ২০২০ সালের ব্যবসায়িক অর্জনের মূল্যায়ন ২০২১ইং সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে