editor

প্রকাশিত: 9:11 PM, February 4, 2021

জগন্নাথপুরে ছাত্রদলের নতুন কমিটি স্থগিত করে পূর্ণরায় কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

জগন্নাথপুরে ছাত্রদলের নতুন কমিটি স্থগিত করে পূর্ণরায় কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে নবগঠিত উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের কমিটি স্থগিত করে পূর্নরায় আন্দোলন সংগ্রামে সক্রিয় যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে আন্দোলনমূখী নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের একটি হোটেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মীদের আয়োজনে লিখিত বক্তব্য পেশ করেন ছাত্রদলনেতা জাহিদুল ইসলাম রুবেল।

তিনি বলেন আমরা দীর্ঘ দিন ধরে জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ-৩ আসনের আগামী দিনের বিএনপির মনোয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির অন্যতম সহ সভাপতি এম.এ ছাত্তার ভাইয়ের দিক নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে দলীয় কেন্দ্রিয় সকল কর্মসূচী পালন করে আসছি।

বিগত প্রায় ১৯ বছর ধরে আমাদের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কোন কমিটি হয়নি যার দরুন এই সকল ইউনিট সমূহে নেতৃতের চরম জট এবং শৃংলার অভাব ছিল। অবশেষে আমাদের সাঙগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় আমাদের উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়। কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় বিভাগীয় প্রতিনিধি টিম, জেলার সুপার ফাইভ, উপজেলা প্রতিনিধি টিম এর সমন্বয়ে গত ৭ নভেম্বও সুনামগঞ্জের একটি আবাসিক হোটেলে জগন্নাথপুর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের কমিটির তালিকা তৈরি করা হয় এবং অনুমোদনের জন্য কেন্দ্রে প্রেরণ করা হয়।

কিন্তু দু:খজনক হলেও সত্য আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে যুক্তরাজ্য বি.এন.পির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দেশ নায়ক তারেক রহমানের দোহাই দিয়ে ঐ তালিকাকে রদ-বদল করে নিস্ক্রীয়, অছাত্র, অগ্রহণযোগ্য ও সিনিয়রিটি মেইনটেইন না করে তার আত্মীয় ও অনুগত ছেলেফেলে দিয়ে একতরফা কমিটি গঠন করেন। যা বিগত ৬ই জানুয়ারি কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশ করা হয়। যার ফরশ্রুতিতে উপরোল্লিখিত ইউনিট সমূহের অনেক পরীক্ষিত ত্যাগী ও যোগ্য নেতাকর্মীরা কমিটিতে স্থান পায়নি।

তিনি তার লিখিত বক্তেব্য উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিলেট বিভাগীয় টীম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি যে, অনতি বিলম্বে এই একতরফা অগ্রহনযোগ্য, নিস্ক্রীয়, অযোগ্য নেতাকর্মীদের দিয়ে গঠিত কমিটি স্থগিত করে পূর্নরায় আন্দোলন সংগ্রামে সক্রিয় যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের দিয়ে আন্দোলনমূখী নতুন কমিটি গঠনের দাবি জানান।

এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য জুয়েব হুসাইন, জাহিদুল ইসলাম রুবেল, আরো উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম খান, রুবেল মিয়া, ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হুসেন, সদস্য মির্জা তামিম আহমদ, আলাউর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী সহ প্রায় অর্ধ শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে