editor
প্রকাশিত: 9:19 PM, February 4, 2021
নিজস্ব প্রতিবেদক:
এসএমপি কমিশনার নিশারুল আরিফ বলেছেন, প্রবাসীরা নীরবে নিভৃতে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। হাড় কাঁপানো শীতের মুহুর্তে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল অসহায় মানুষদের শীতবস্ত্র প্রদান করা একটি মহতি উদ্যোগ। বর্তমান সরকারও অসহায় ও ছিন্নমুল মানুষের পাশে দাড়াচ্ছে।তিনি বলেন, ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি সিলেট অত্যান্ত সুন্দর এলাকা,সিলেটের মানুষ আতিথেয়তা প্রবণ ও দানশীল।
শান্তির এই জনপদের মানুষ দলমত নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রেখে মানবতার কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছেন।তিনি ৪ ফেব্রয়ারী বৃহস্পতিবার দক্ষিণ সুরমার কামাল বাজারে প্রবাসী পল্লী গ্রুপ এর উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমানের সভাপতিত্বে ও জেলা তাতী লীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যান সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব,উপ পুলিশ কমিশনার( দক্ষিণ) সুহেল রেজা পিপিএম,এডিসি দক্ষিণ এহসানুল হক চৌধুরী পিপিএম,জেলা পরিশদের সদস্য ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি,জেলা পরিষদের সদস্য আমাতুজ জুহরা রৌশন জেবিন, এসি দক্ষিণ সুরমা মো.ইসমাইল পিপিএমবার দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিরুল ইসলাম,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম,সাধারণ সম্পাদক এডভোবেট শামীম আহমদ,মহানগর তাতীলীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল,জেলা তাতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানিসহ নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন