editor
প্রকাশিত: 9:47 PM, February 5, 2021
যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে সিলেটের বালাগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গত বুধবার বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের খুজগীপুর মোল্লাবাড়িতে ট্রাস্টের পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর সিলেটের ভলান্টিয়ার ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কম্বল বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুজগীপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাফিজ আব্দুর রহমান, ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস সালাম কালাম, তরুণ সমাজসেবী মো. আবদুস সহিদ, মিডিয়া কর্মী আব্দুল আজিজ জাফরান, শিক্ষক শেখ সায়েম, মিডিয়াকর্মী শেখ সাব্বির আহমদ প্রমুখ। কম্বল বিতরণ কার্য্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতের প্রচন্ডতা থেকে রক্ষায় কম্বল প্রদানের মাধ্যমে দেশের মানুষের প্রতি প্রবাসীদের ভালোবাসা ফুটে উঠেছে।
শুধু শীতবস্ত্র বিতরণ নয়, দেশের মানুষের সুখে-দুঃখে প্রবাসীরা অনন্য অবদান রাখছেন।উল্লেখ্য গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর পক্ষ থেকে সিলেট সদর উপজেলা, কানাইঘাট, বালাগঞ্জসহ দেশের আরো কয়েকটি জেলায় প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন