editor
প্রকাশিত: 10:56 PM, February 5, 2021
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির পন্য পরিবহণ বিভাগের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় সিলেটের পরিবহণ সেক্টরের বিভিন্ন সমস্যা ও দুর্দশার কথা তুলে ধরলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সিলেট বিভাগ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদ এবং সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম হাদী ছয়ফুল। (৪ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরি সভাপতি ও নবগঠিত কমিটির আহবায়ক রুস্তুম আলীর সভাপতিত্বে ঢাকার ১১৭ নং কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিলেট বিভাগের প্রতিনিধি ও কেন্দ্রীয় সদস্য হিসেবে বক্তব্য প্রদানকালে সকল সমস্যা ও দুর্দশার কথা তুলে ধরেন।গোলাম হাদী ছয়ফুল বলেন, সিলেট বিভাগে বিশেষ করে পণ্য পরিবহণ মালিক শ্রমিকরা নানা ভাবে গাড়ির কোম্পানী ও পুলিশ কর্তৃক হয়রানীর শিকার হচ্ছেন।
হাইওয়ে সড়কে জেলা অন্যায় ভাবে জেলা পুলিশের সদস্যরা গাড়ি আটকিয়ে মামলা ও চালকদেরকে নাজেহাল করছেন। যার কারণে পুলিশের ধাওয়া থেকে চালকরা বাঁচতে গাড়ি নিয়ে সড়ক দুর্ঘটনায় পড়েন। গাড়ির কোম্পানীগুলো নিয়ম বহির্ভূত ভাবে অল্প টাকায় কিস্তিতে গাড়ি বিক্রি করে ব্যবসা-বাণিজ্য ধ্বংস করে দিচ্ছেন। তাই ট্রাক মালিক গ্রুপের প্রত্যায়নপত্র বাধ্যতামুলক করার দাবী জানান তিনি। গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন সমস্যা সমাধানে বিআরটিএ অফিসের প্রতি গুরুত্ব দিতে সংশ্লিষ্ট সকলকে ও কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ জানান। ছয়ফুল বলেন, সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ থাকায় সিলেটের পারিবহণ মালিক শ্রমিকরা বিশাল ক্ষতির সম্মুখিন হয়েছেন।
তাই পরিবহণ শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করেন তিনি।বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক নৌ পরিবহণমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান এমপি ও সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ’সহ সকল নেতৃবৃন্দ সিলেটের পরিবহণ সেক্টরের সকল দাবী আদায়ের সাথে একমত হয়ে কিছু দিনের মধ্যে একটি বিভাগীয় সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ। প্রেস বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন