editor
প্রকাশিত: 11:36 PM, February 5, 2021
জগন্নাথপুর প্রতিনিধি:
‘মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থবারের মত সারাদেশে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১। দিবসটি উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে রানীগঞ্জ শহীদ গাজী পাঠাগারের উদ্যোগে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় বই প্রদর্শনী ও পাঠক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।পাঠাগারের কোষাধক্ষ্য আল আমীন ইসলামের উপস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি আবুল কাশেম আকমল।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রানীগঞ্জ কলেজের ইংরেজী প্রভাষক মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের জগন্নাথপুর উপজেলা কেয়ারটেকার মাওলানা মো. নিজাম উদ্দিন জালালী।
বক্তব্য রাখেন, রানীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ আব্বাছ আলী, পাঠাগারের উপদেষ্টা এডভোকেট আজমল হোসাইন, রানীগঞ্জ কলেজের গ্রন্থাগারিক মিছলুর রহমান, পাঠাগারের সহ-সভাপতি গোলাম রব্বানী আকাশ, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, আজীবন সদস্য আবুল খায়ের সুজা, নিজাম উদ্দিন সালেহী, সহ-কোষাধ্যক্ষ রেজাউল করিম, কার্যকরি পরিষদের সদস্য কবি জামাল শহীদ ও গ্রন্থাগারিক মো. কামরুল ইসলাম।বই প্রদর্শনীতে কুবাজপুর নিবাসী কবি নূর ই সাত্তারের সদ্য প্রকাশিত তিনটি বই সহ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্থানীয় স্বনামধন্য লেখকদের প্রায় অর্ধশত বই প্রদর্শন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে