admin
প্রকাশিত: 6:35 PM, February 6, 2021
অনলাইন ডেস্ক:
দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামে পদক দেবে জাতীয় পার্টি।শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়ার এ তথ্য জানানো হয়েছে।এরশাদের জন্মদিন উপলক্ষে সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-এই আট বিভাগে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ কমিটি গঠন করা হয়েছে।কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূইয়া ও লিয়াকত হোসেন খোকা।
কমিটির সদস্যরা হলেন- মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নী, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, বেলাল হোসেন, মাখন সরকার, সুলতান মাহমুদ ও নাজমুল খান।শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পদক কমিটির সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সুনীল শুভরায়কে আহ্বায়ক, রেজাউল ইসলাম ভূইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়।সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহ্বায়ক, মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন