editor
প্রকাশিত: 4:19 PM, February 7, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে প্রথম টিকা গ্রহণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। পরে জেলা প্রশাসক কামরুল হাসান ও সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান টিকা গ্রহণ করেন। আজ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ সদর হাসপাতালে টিকা প্রদান শুরু হয়। এর আগে টিকা উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ সদর হাসপাতালে ৮টি বুথে একযোগে টিকা কার্যক্রম শুরু হয়। জেলায় মোট ২২টি বুথে একযোগে টিকা কার্যক্রম চালু হয়েছে বলে জানায় সিভিল সার্জন অফিস। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় রেজিস্ট্রেশন করেছেন ২ হাজার ৩ শ’ ৪৬ জন। রোববার সদর হাসপাতাল কেন্দ্রে ২৫০ জনকে টিকা প্রদান করা হবে। এর মধ্যে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, পুলিশ, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারী-কর্মকর্তারা টিকা নিবেন।
এ ব্যাপারে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বলেন, বিএনপি-জামাতের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে টিকা নেয়ার ব্যাপারে ভীতি সৃষ্টির চেষ্টা করেছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মন্ত্রী, এমপিসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে টিকা নিয়ে দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আসলে টিকা নেয়ার পর আমার শরীরে কোন ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। তাই সকলকেই নির্ভয়ে টিকা নিতে হবে। জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, টিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হবিগঞ্জে কারো কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তাই সকলকে নিবন্ধন করে টিকা নেয়ার তালিকায় যুক্ত হতে হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন