editor

প্রকাশিত: 9:07 PM, February 7, 2021

ওসমানীনগরের গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে সূচনা কর্মসূচি

ওসমানীনগরের গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে সূচনা কর্মসূচি

ওসমানীনগর প্রতিনিধি:

প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি পরিচালনার মাধ্যমে দেশের প্রান্তিক জনগুষ্টির উন্নয়নে আরডিআরএস বাংলাদেশ রাখছে গুরুত্বপূর্ণ অবদান। সাধারণ মানুষের আর্থ-সামাজিক জীবনমানের উন্নয়নে রাখছে উল্লেখ যোগ্য ভূমিকা।ধারাবাহিকতায় সরকারের সকল দিক-নিদের্শনা মেনে উন্নয়নে সহযোগী হিসেবে আরডিআরএস বাংলাদেশ কাজ করে যাচ্ছে সিলেটের ওসমানীনগরের গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষের সার্বিক কল্যানে।উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের পূর্ব ব্রাম্মন গ্রামস্থ আরডিআরএস এর সূচনা কর্মসূচীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেছেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক সুখেন্দ্র কুমার সরকার।

শনিবার বিকালে অতি দরিদ্র পরিবারের মা-শিশুর পুষ্টি উন্নয়নে সিলেট জেলার সূচনা কর্মসূচীর গ্রামীন আদর্শ খামার (ভিএমএফ) সাহানারা বেগমের বাড়ী সংলগ্ন জায়গায় বেড ফসল, মাদা ফসল, ট্রাইকোডার্মা, কোঁচো সার উৎপাদন পদ্ধতি ও সবজি চাষ উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।এ সময় সকল প্রতিবন্ধকতা মোকাবেলার মাধ্যমে প্রতিশ্রুতি সমতা ও অংশগ্রহণ নিষ্ঠা, আত্মত্যাগ ও জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিত্বে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব দায়িত্ব পালন করে সংস্থার সুনাম অক্ষুন্ন রাখার আহব্বান জানান তিনি।

পরিদর্শন শেষে প্রকল্প কার্যক্রমের সদস্যদের পারিবারিক ও কমিউনিটি পর্যায়ে সবজি বাগান এবং কিশোরী দলের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যদের সাথে অনুষ্টিত হয় মতবিনিময়। এসময় উপস্থিত ছিলেন, আরডিআরএস এর ডেভেলপমেন্ট প্রোগ্রাম মোহাম্মদ আব্দুর রহমান, প্রকল্প সমন্বয়কারী মোঃ ফরাজদুক ভূঁইয়া, উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুল হক, নিউট্রিশন অফিসার সাদিয়া আক্তার, ইউনিয়ন কোঅডিনেটর মোঃ আবেদুর রহমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন