admin
প্রকাশিত: 8:18 PM, February 8, 2021
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এক মুঠো হাসি’ তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে ‘এক মুঠো হাসি সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা ও ইয়ুথ রাইজিং অ্যাওয়ার্ড’ প্রদান করেছে। এতে হবিগঞ্জ জেলার সর্বোচ্চ রক্তদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন মাসিক গোপলা সম্পাদক কবি মিজান মোহাম্মদ। তিনি ইতিমধ্যে ২৫ বার রক্তদান করেছেন। এছাড়া মাধবপুরের সুফল মোদক দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা ও দৈনিক আমার হবিগঞ্জের নবীগঞ্জ প্রতিনিধি মো: তাজুল ইসলাম তৃতীয় সর্বোচ্চ রক্তদাতা হিসেবে সম্মাননা পান। আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) নবীগঞ্জের আল হেলাল কমিউনিটি সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এতে এক মুঠো হাসি’র সদস্য সাইফুর রহমানের সভাপতিত্বে ও জাবেদুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, সার্কেল শিক্ষা সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খান, ৭নং করগাঁও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এতে এক মুঠো হাসি ইয়ুথ রাইজিং অ্যাওয়ার্ড ও সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা প্রদান পর্ব পরিচালনা করেন জয়নুল হক।সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সামাজিক সংগঠন এক মুঠো হাসি নবীগঞ্জ উপজেলার ১৮ টি সংগঠনের প্রাথমিক আবেদনপত্র বাছাই করে ইক্বরা সমাজ কল্যান পরিষদ, আদর্শ সামাজিক সংস্থা ও আমড়াখাইর লাল সবুজ যুব সংঘকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।উল্লেখ্য, স্বেচ্ছাসেবী কাজে সামাজিক সংগঠনগুলোকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এ বছর থেকে চালু করা হয়েছে ‘এক মুঠো হাসি ইয়ুথ রাইজিং অ্যাওয়ার্ড’। যা প্রতিবছর নবীগঞ্জ উপজেলার তিনটি সংগঠনকে প্রদান করা হবে।এক মুঠো হাসি নবীগঞ্জ উপজেলার একটি অন্যতম সামাজিক সংগঠন। যারা প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন