admin
প্রকাশিত: 8:29 PM, February 8, 2021
অনলাইন ডেস্ক:
আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ (৮ ফেব্রুয়ারি) সোমবার এ রিট দায়ের করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।রিট আবেদনে আইন সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।
আবেদনে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।রিট আবেদনে বলা হয়েছে, সারা বাংলাদেশে গত কয়েক বছরে ৬৭ জনের বেশি বিজ্ঞ আইনজীবী হত্যা, নির্যাতন, হামলা-অপহরণের শিকার হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে।
আইনজীবীদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা পরিচালনা ও শুনানি করতে হয়। যে কারণে কোর্ট রুম থেকে বের হয়েই আদালতের অফিসার তথা আইনজীবীরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে অমানুষিক ও বর্বর নির্যাতনের শিকার হতে হয়।
আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন