admin
প্রকাশিত: 8:45 PM, February 8, 2021
কানাইঘাট প্রতিনিধি:
আসন্ন কানাইঘাট পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী লুৎফুর রহমানের নৌকা মার্কার সমর্থনে ব্যাপক গনসংযোগ উঠান বৈঠক, মতবিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন-পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ।
আজ সোমবার তিনি দিনভর আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মহেষপুর, রায়গড়, উপজেলা প্রশাসন পাড়া ও পৌরএলাকায় সর্বস্তরের ভোটারদের মাঝে নৌকার লিফলেট বিতরন করেন। পাশাপাশি মস্তাক আহমদ পলাশ কানাইঘাট বাজারে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কর্মী সভা সহ ভোটারদের নিয়ে কয়েকটি উঠান বৈঠকে মিলিত হন।
পরে তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরীর সাথে বৈঠক করেন। মস্তাক আহমদ পলাশ বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন মূলক কর্মকান্ড বজায় রাখতে ১৪ ফেব্রুয়ারির নির্বাচনে দল মতের উর্ধ্বে উঠে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, কাউন্সিলর মাসুক আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলাম হারুন, সদর ইউপি আওয়ামীলীগের সভাপতি মাস্টার মামুন আহমদ, সাধারন সম্পাদক তাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মারুফ আহমদ সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীরা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন