admin

প্রকাশিত: 9:13 PM, February 8, 2021

মেয়র প্রার্থী নিজামের বক্তব্যে ১ ও ২নং ওয়ার্ডের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া

মেয়র প্রার্থী নিজামের বক্তব্যে ১ ও ২নং ওয়ার্ডের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া

কানাইঘাট প্রতিনিধি:

কানাইঘাট পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের লোকজন সরকার বিরোধী ওরা বিএনপি-জামায়াতের লোক দাবী করে পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাক নিজাম উদ্দিন বক্তব্য রাখায় ১ ও ২নং ওয়ার্ডের সর্বস্তরের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মেয়র প্রার্থী নিজাম উদ্দিন এমন বক্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা না করলে ভোটের মাধ্যমে এ দু’টি ওয়ার্ডের লোকজন তাকে প্রত্যাখান করবেন বলে সর্বস্তরের লোকজনের সাথে কথা বলে জানা গেছে।

জানা যায় গত রবিবার উপজেলা নির্বাচন কমিশন অফিস কর্তৃক পৌরসভার নির্বাচনে সকল মেয়র ও কান্সিলর প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরন বিধি সংক্রান্ত মতবিনিময় সভা করেন। উক্ত সভায় জেলা রিটার্নিং অফিসার ফয়সল কাদির সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কোন ধরনের অভাব অভিযোগ আছে কি না জানতে চাহিলে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন এক পর্যায়ে বক্তব্য রাখেন। বক্তব্যের সময় তিনি শিবনগর দারুল কোরআন মাদ্রাসা ও ফাটাহিজল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল হতে পারে সেখানে ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানান।

বক্তব্যের শুরুতে মেয়র প্রার্থী নিজাম উদ্দিন বলেন পৌরসভার অপারের ১ ও ২নং ওয়ার্ডের লোকজন সরকার বিরোধী এরা সবাই বিএনপি-জামায়াতের লোক দাবী করে ভোটের দিন সে ধরনের ব্যবস্থা গ্রহনের জন্য জেলা রিটার্নিং অফিসার ফয়সাল কাদিরের প্রতি দাবী জানান। তার এ ধরনের বক্তব্যের পর ১ ও ২নং ওয়ার্ডের লোকজন ফুসে উঠেছেন। এ নিয়ে সর্বত্র দু’টি ওয়ার্ডের লোকজনের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে।

তার এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দু’টি ওয়ার্ডের অনেক সরকারী দলের নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন পেশার সাথে জড়িত সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। এ দুটি ওয়ার্ডের অনেক লোকজনের সাথে কথা হলে তারা বলেন ১ ও ২নং ওয়ার্ডের লোকজন অত্যন্ত শান্তিপ্রিয়। এখানে যুগশ্রেষ্ঠ আলেম-আল্লামা মুশাহিদ বায়মপুরী (র.) সহ বর্তমানে দারুল উলূম মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী সহ অসংখ্য আলেম উলামার জন্ম হয়েছে আওয়ামীলীগ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান এ দুটি ওয়ার্ডে রয়েছে। সবাই সোহর্দপূর্ণ পরিবেশে যারা যার রাজনীতি করে আসছেন।

রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী কোন কর্মকান্ড এখানে নেই। সব সময় শান্তিপূর্ণ ভাবে যার যার প্রতীকে ভোট দিয়ে আসছেন। বিগত পৌরসভা নির্বাচনে এ দুইটি ওয়ার্ডে বর্তমান মেয়র নিজাম উদ্দিন প্রায় ১২’শর অধিক পেয়েছিলেন। আজকে তিনি সেই দুটি ওয়ার্ডের লোকজনকে সরকার বিরোধী ও বিএনপি-জামায়াতের লোক আখ্যায়িত করে অপ-প্রচার চালাচ্ছেন। এ দুটি ওয়ার্ডে জামায়াতের একেবারে জনসমর্থন নেই তারপরও মেয়র প্রার্থী নিজাম উদ্দিন ১ ও ২নং ওয়ার্ডের লোকজন সরকার বিরোধী ও বিএনপি-জামায়াতের লোকজন আখ্যায়িত করে গোলা পানিতে মাছ শিকারে লিপ্ত রয়েছেন। তার এ ধরনের বক্তব্যের জবাব ১ ও ২নং ওয়ার্ডের লোকজন ভোটের মাধ্যমে দিবে বলে অনেকে জানিয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন