admin
প্রকাশিত: 3:21 PM, February 10, 2021
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে দিনমজুর অসহায় পাথর শ্রমিক কালা মিয়াকে ফাসিয়ে ব্যবসায়ীর টাকা নিয়ে পারভেজ নামক এক প্রতারক উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। থানায় অভিযোগ ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায় উপজেলার নোয়াই ইউনিয়নের মির্জাপুর-বুড়াইগাঁও গ্রামের মৃত নৈছত আলীর ছেলে দিন মজুর কালা মিয়া পাথর শ্রমিকের কাজ করে ব্যবসায়ী লুৎফুর রহমানের ডাম্পিং সাইটে মির্জাপুর গ্রামের সুরমা নদীর তীরে। গত ৩১ জানুয়ারী বিকাল ২টায় স্থানীয় লক্ষী বাউর বাজারে নিজেকে বালু ব্যবসায়ী বলে পরিচয় দেয় পারভেজ নামক এক প্রতারক। সহজ সরল কালা মিয়ার গতিবিধি লক্ষ করে প্রতারক পারভেজ কিছুক্ষন পর কালা মিয়ার সরলতার সুযোগ নিয়ে তার ব্যাংক হিসাব নাম্বার দিতে অনুরোধ করে পারভেজ বলে অন্য ঘাটে আমার দুটি নৌকা পাথর বোঝাই হচেছ।
আমি ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে তোমার ব্যাংক হিসাব নাম্বারে সাড়ে ৪ লাখ টাকা এনে এখানকার ব্যবসায়ীকে টাকা গুলো পরিশোধ করলে আমার সুবিধা হয়। একথা বলে কালা মিয়ার মোবাইল থেকে মেসেজ করে তার হিসাব নাম্বারটি ঢাকার জনৈক ব্যবসায়ীর মোবাইলে দিতে বলে পারভেজ। এসময় কালা মিয়া ব্যাংক হিসাব নাম্বার দিতে চাইলেও মোবাইলে মেসেজ দিতে পারবেনা বলে সে অপারগতা প্রকাশ করে। পরে পারভেজ মোবাইলে মেসেজ দিতে পারে এমন একজনকে খুজতে গিয়ে মির্জাপুর জামে মসজিদের ইমাম মাওলানা জুয়েল আহমদকে খুজে বের করে অনুরোধ করে তার মোবাইল নাম্বার ০১৭৫১-২৮৬৩৭৩ নাম্বার হতে কালা মিয়ার ব্যাংক হিসাব নাম্বারটি ঢাকার জনৈক ব্যবসায়ীর ০১৬১৫-৬৯৯০৯০ মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে দিলে ঢাকার জনৈক ব্যবসায়ী কালা মিয়ার সাথে কোন ধরনের আলাপ না করেই সাড়ে ৪ লাখ টাকা কালা মিয়ার হিসাব নাম্বারে পাঠিয়ে দিলে পারভেজ নিশ্চিত হয়ে নিজে ব্যাংকে না গিয়ে কালা মিয়া কে দ্রুত টাকা গুলো তুলে তার হাতে দেওয়ার অনুরোধ করে।
কালা মিয়া জনতা ব্যাংক ছাতক শাখা হতে টাকা গুলো তুলে নিয়ে শহরের শিববাড়ীর নিচে অটোরিক্সা ষ্ট্যান্ডের আব্দুর রহমানের চায়ের দোকানে বসে প্রতারক পারভেজের হাতে সাড়ে ৪ লাখ টাকা বুঝিয়ে দেয়ার পর পারভেজ টাকা নিয়ে উধাও হয়ে যায়। পরে পারভেজের মোবাইল নাম্বার ০১৪০৭-৭২২৮৯৫ নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরদিন ছাতক থানা হতে কালা মিয়া কে থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হলে কালা মিয়া থানায় উপস্থিত হলে থানার এসআই আতিকুর রহমান ঢাকার একজন অপরিচিত জনৈক ব্যবসায়ীকে দেখিয়ে বলেন দেখেনতো উনাকে ছিনেন কিনা। উত্তর ঢাকার জনৈক ব্যবসায়ী বলেন না আমি উনাকে চিনিনা। ঢাকার জনৈক ব্যবসায়ী কালা মিয়ার ব্যাংক হিসাবের সুত্র ধরে একটি অভিযোগ দায়ের করেছেন ছাতক থানায়। এঅভিযোগের প্রেক্ষিতে কালা মিয়া কে ডাকা হয়।
কালা মিয়া জানান প্রতারক পারভেজ নামের লোকটি আমাকে ব্যাংক হিসাব নাম্বারে টাকা এনে সে অজুহাত দেখিয়ে ব্যাংকে না গিয়ে আমাকে দিয়ে ব্যাংক হতে টাকা তুলে শিববাড়ীর নিচে একটি চায়ের দোকানে সাড়ে ৪ লাখ টাকা নগদ সমজিয়ে নিয়ে যায়। যাওয়ার কিছুক্ষন পর তার মোবাইলটি বন্ধ করে উধাও হয়ে গেলে এসআই আতিকুর রহমান আমাকে থানায় নিয়ে জোর পূর্বক টাকা পরিশোধের চাপ দেন। শিববাড়ীর নিচে চায়ের দোকানদার আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমি নিজ চোখে দেখেছি কালা মিয়ার হাতে গামছা দিয়ে মুড়ানো বেশ কিছু টাকা অন্য একজনকে বুঝিয়ে দিতে। মির্জাপুর জামে মসজিদের ইমাম মাওলানা জুয়েল আহমদ জানান আমাকে কালা মিয়া ও তার সাথের লোক আমার মোবাইল থেকে ব্যাংক হিসাব নাম্বারটি মেসেজ করতে অনুরোধ করলে আমি আমার মোবাইল নাম্বার হতে মেসেজ দেই। থানার এসআই আতিকুর রহমান জানান আমি তদন্ত করে দেখেছি কালা মিয়ার একাউন্টে টাকা এসেছে হয়তো সে পরিস্থিতির স্বীকার, না হয় সে টাকা নিয়ে অস্বীকার করতে পারে। আরো তদন্ত করলে বিষয়টি পরিস্কার হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে