admin
প্রকাশিত: 5:55 PM, February 10, 2021
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গোলাপগঞ্জ পৌর বিএনপির ওয়ার্ড সন্মেলন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ১ নং ওয়ার্ডের সন্মেলন অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ওলিউর রহমানের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য এমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। সন্মেলনে প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির আহবায়ক হাসান ইমাদ।
সন্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মশিকুর রহমান মহি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ, নবনির্বাচিত গোলাপগঞ্জ পৌর কাউন্সিলর ও বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, কাউন্সিলর জামেল আহমদ চৌধুরী জামিল গোলাপগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুলাল আহমদ, মোসাবিবর আলী,ডাঃ আব্দুল রহিম, আব্দুল আজিজ দুদু, ২ নং ওয়ার্ডের আহবায়ক আলী আহমদ, ৩ নং ওয়ার্ডের আহবায়ক সালেহ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিল আহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী , গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম চৌধুরী, সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।
সন্মেলনে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নাইম আহমদ, মুক্তার আহমদ, সাইদুল মুরসালিন, সদরুল ইসলাম, রাজু আহমদ,আতিক হাসান, মচব্বির, মতিউর রহমান, হান্নান, টিপু, কয়েস, সদরুল প্রমুখ।সন্মেলনে সর্বসন্মতি ক্রমে নাইম আহমদকে সভাপতি, সাইদুল মুরসালিনকে সাধারণ সম্পাদক, এমরান আহমদকে সাংগঠনিক সম্পাদক, সদরুল ইসলামকে সিনিয়র সহ সভাপতি ও রাজু আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন তৃনমুলই হচেছ বিএনপির প্রান ও চালিকা শক্তি । তিনি তৃনমুলে বিএনপিকে শক্তিশালী করে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন