editor

প্রকাশিত: 11:34 PM, February 10, 2021

সিলেটে জরুরী সভায় সিদ্বান্ত গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন আহবায়ক মো. লোকমান উদ্দিন

সিলেটে জরুরী সভায় সিদ্বান্ত গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন আহবায়ক মো. লোকমান উদ্দিন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন আহবায়কের দায়িত্ব পেয়েছেন ত্যাগী বিএনপি নেতা মো. লোকমান উদ্দিন। সাবেক আহবায়ক লুৎফুর রহমানের মৃত্যুর পর তার শূণ্যস্থানে তাকে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নের আহবায়ক কমিটি গঠনের সিদ্বান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে সিলেট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৬ সদস্যর উপস্থিতিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১১ সদস্য ও সিনিয়র নেতারা জরুরী সভায় এ সিদ্বান্ত নেন। নেতারা জানান- গত বছরের সেপ্টেম্বরে গোয়াইনঘাট বিএনপির আহবায়ক কমিটি গঠনের সময় আহবায়ক মনোনিত করা হয় নির্বাচনের মাধ্যমে। ওই নির্বাচনে ভোট বেশি পেয়ে লুৎফুর রহমান জয়ী হন।

এখন তার মৃত্যুতে শূণ্যস্থানে নিকটতম প্রতিদ্বন্ধি লোকমান উদ্দিনকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেওয়া হয়েছে।গোয়াইনঘাট উপজেলা শাখার প্রথম সদস্য প্রবীন বিএনপি নেতা ওসমান গনির সভাপতিত্বে ও আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহ আলম স্বপনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, ইশতিয়াক সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, শাহ জামাল নুরুল হুদা। সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম লৎফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় উপস্থিত আহবায়ক কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সর্ব সম্মতিক্রমে বিগত আহবায়ক নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্ধি মো. লোকমান উদ্দিনকে আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় সিদ্বান্ত অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের আহবায়ক কমিটি নির্বাচনের সিদ্বান্ত নেওয়া হয়।

সভায় শহীদ জিয়াকে নিয়ে স্বৈরাচার সরকার যে সিদ্বান্ত নিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা আরিফ ইকবার নেহাল, লোকমান উদ্দিন, করিম শিকদার, নাসির উদ্দিন, ফারুক আহমদ, আশরাফ হোসেন, কামাল উদ্দিন মেম্বার, মজির আহমদ, কাউছার আহমদ রানা। এছাড়া উপস্থিত ছিলেন- বিএনপি নেতা হাজী সুনাফর আলী, হাজী ফখরুল ইসলাম, সয়ফুল আলম, আব্দুল কাদির, আব্দুশ শুকুর, নুরুল আমীন মেম্বার, উমর আলী চেয়ারম্যান, হাজী হারুনুর রশীদ, আব্দুস সালাম, কাওছার আহমদ, বুলবুল আহমদ, গোলাম কিবরিয়া ছাত্তার ও শরিফ উদ্দিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন