admin

প্রকাশিত: 1:54 PM, February 11, 2021

তারেক দেশে ফিরলে আপনাদের হাজার বছরের সাজা হবে

তারেক দেশে ফিরলে আপনাদের হাজার বছরের সাজা হবে

অনলাইন ডেস্ক:

তারেক রহমানকে সাজা দিয়ে কোনো লাভ হবে না মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দু’বছরের সাজা দিয়ে কী অর্জন করলেন? তারেক রহমান দেশে ফিরে এলে আপনাদের হাজার বছরের সাজা হবে।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতা–কর্মীদের সাজা ও কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।মির্জা আব্বাস বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে অনেকে মনে করলো বিএনপি শেষ। বিএনপি শেষ হয়ে যায়নি, এখনো আছে। তখন বিএনপির হাল ধরেন বেগম জিয়া।

ভবিষ্যতে তারেক রহমান হাল ধরবেন।তিনি বলেন, সরকার এখন বলছে, জিয়াউর রহমানের খেতাব বাতিল করবে। আমি বলবো, এ সরকার খেতাব দেয়নি। খেতাব নেওয়ারও অধিকার নেই এ সরকারের।মির্জা আব্বাস বলেন, কোনো স্বৈরাচার সরকার এমনি এমনি ক্ষমতা ছাড়ে না। ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হয়, এখন জনগণ ফুঁসে উঠছে। এই সরকারেরও পতন হবে।বিশেষ অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশের স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করলে হাত পুড়ে যাবে। জিয়াউর রহমান নাকি সংবিধান লঙ্ঘন করেছেন। আমি বলবো, জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেননি, ১৯৭৫ সালে বাকশাল করে সংবিধান লঙ্ঘন করেছেন শেখ মুজিবুর রহমান।

শেখ মুজিব পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছেন, এটা এখনো পরিষ্কার।তিনি বলেন, করোনার চেয়ে ভয়াবহ শেখ হাসিনা। আজকে রাজাকার আলবদর আল শামস বলেন, আপনার শ্বশুর সুলতান চৌধুরী রাজাকার, আপনার বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ রাজাকার।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন ঘরে ঘরে মাফিয়া। শেখ হাসিনা মাফিয়াদের মাদার। জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। জিয়াউর রহমানকে নিয়ে টানাটানি করবেন না। জিয়াউর রহমান মারা যাওয়ার পর আমরা লাশ ফেলে পালিয়ে যাইনি।

কিন্তু শেখ মুজিব মারা যাওয়ার পর গোসল দেওয়ারও লোক মেলেনি।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি  আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন