admin
প্রকাশিত: 6:21 PM, December 6, 2020
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ধর্মীয় মূল্যবোধের প্রতি আন্তরিক, ধর্ম চর্চা আরো সুদৃড় করতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে ফলে ধর্মপ্রান মুসলমান ধর্ম-কর্ম করতে সুবিধা সৃষ্টি হচ্ছে। আমার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে, ইনশাআল্লাহ মুজিব বর্ষ উপলক্ষে মার্চ মাসের মধ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
এ মসজিদটি ৩ তলা বিশিষ্ট ভবন এখানে পুরুষ, মহিলাদের পৃথক নামাজের স্থান, ইমাম ট্রেনিং সেন্টার, ডাইনিং রুম, প্রতিবন্ধী কর্ণার, মুর্দা গোসলের কক্ষ, জেনারেটর রুম, অক্ষম ব্যক্তিদের জন্য নামাজ কক্ষ, পার্কিং, ইসলামিক ফাউন্ডেশন বুক সেলস স্টোর, ওজুখানা, কনফারেন্স রুম, টয়লেট, ডেপুটি ডিরেক্টর কক্ষ, হিসাব কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মোয়াজ্জেন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ রয়েছে। এই মসজিদটির কার্যক্রম শুরু হলে উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা এর সুফল ভোগ করবেন। এছাড়া আমার নির্বাচনী এলাকায় আরো দুইটি ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ চলছে।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ৬ ডিসেম্বর রবিবার সকালে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধিন দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন কালে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক ফরিদ উদ্দিন, সিলেট গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল আহসান, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, ইউপি সদস্য সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ প্রমুখ।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মসজিদের বিভিন্ন তলার বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন।
পরে দক্ষিণ সুরমা উপজেলা অডিটোরিয়ামে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন। বিজ্ঞপ্তি
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন