admin
প্রকাশিত: 4:16 PM, February 14, 2021
সিলেট-৩ আসনের এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহমুদ উস-সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা চেতনার ফসল হিসাবে জনগণ উপকৃত হচ্ছেন। পৃথিবীর কোন দেশে গৃহহীন লোকদের ঘর তৈরি করে দেওয়ার কোন নজির নেই। একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের গৃহহীন মানুষের গৃহ নির্মাণ করে দিয়ে তাদেরকে পুনর্বাসন করছেন। ফেঞ্চুগঞ্জে হোসাফ গ্রুপ এর পক্ষ থেকে গৃহহীন লোকদের গৃহ নির্মাণ করে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ। আগামীতে কুশিয়ারা পাওয়ার প্লান্টের পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২০টি পরিবারকে ঘর প্রদান করা হবে, ঘরগুলোর নির্মাণ কাজ চলছে।এম.পি মাহমুদ উস-সামাদ চৌধুরী গত ১৩ ফেব্রুয়ারী শনিবার মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ফেঞ্চুগঞ্জে হোসাফ গ্রুপের পক্ষ থেকে গৃহহীন ২০টি পরিবারকে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে হোসাফ গ্রুপের সিওও বিগ্রেডিয়ার জেনারেল (অবসর) মোঃ মহি উদ্দিন সিদ্দিকির সভাপতিত্বে ও মাহফুজুর রহমান জাহাঙ্গীরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিলাছড়া ইউ/পি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসবাহ আহমেদ চৌধুরী, ফয়জুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল আইয়াল কয়েস, আব্দুল হাই খসরু, উপজেলা প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ কামরুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আবু মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল বারী সাইস্তা, জিলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে গৃহহীন ২০টি পরিবারের কাছে ঘরের চাবি, লেপ, তুষক, হাড়ি-পাতিল ও শাড়ী-লুঙ্গি প্রদান করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন