admin
প্রকাশিত: 4:31 PM, February 14, 2021
নিজস্ব প্রতিবেদক:
বাংলার ঐতিহ্য নানা ধরনের শীতের পিঠার গৌরব ধরে রাখা ও করোনা মহামারীর কারনে দীর্ঘ সময় প্রায় বন্দি থাকায় সৃষ্ট বিষন্নতা দুর করার জন্য সীমিত আকারে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে (স্বাস্থ্য বিধি মেনে) পিঠা উৎসবের আয়োজন করা হয়।জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে খাদিমনগরস্থ রেষ্টহাউজ কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও অফিসার্স এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ্। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালিরা উৎসবপ্রিয় জাতি, আর শীতের পিঠা বাঙালির ঐতিহ্য।
কালের বিবর্তণে এ ঐতিহ্য এখন ম্লান হয়ে আসছে। তাই বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস-ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। তিনি আরো বলেন, করোনা মহামারীর কারনে সৃষ্ট বিষন্নতা দূর করতে স্বাস্থ্য বিধি মেনে আয়োজিত এই উৎসব ভূমিকা রাখবে। জালালাবাদ গ্যাস কোম্পানী আরো সমৃদ্ধ করতে আমাদেরকে নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।উৎসবে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর মহাব্যবস্থাপকগণসহ অন্যান্য কর্মকর্তা, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি প্রকৌ. এ.কে.এম. শামসুল আলম, মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর), সাধারণ সম্পাদক তৌফিকুল আহসান চৌধুরী, ব্যবস্থাপক (যানবাহন) ও জাতীয় শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ-২৫২০) এর সভাপতি মো: আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।পিঠা উৎসবে চিতই পিঠা, ভাঁপা পিঠা, সন্দেশসহ নানাধরনের পিঠা ইত্যাদি পরিবেশনা করা হয়। পিঠা উৎসবে আরো ছিল কফি ও তেহারী পরিবেশনা। পিঠা উৎসব পরিচালনা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপক (যানবাহন) তৌফিকুল আহসান চৌধুরী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন