admin
প্রকাশিত: 7:52 PM, February 14, 2021
নিজস্ব প্রতিবেদক :
চতুর্থ ধাপে হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল। এই পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হয়।
এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছিল।নৌকা প্রতীক নিয়ে সাইফুল আলম রুবেল ৬ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু। নাজিম উদ্দিন শামসু পেয়েছেন ৩ হাজার ৪৫২ ভোট।
চতুর্থ ধাপে রোববার (১৪ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।সন্ধ্যা ছয়টার মধ্যে ভোটগণনা শেষে বিজয়ী মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের নাম ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন