editor
প্রকাশিত: 10:30 PM, February 14, 2021
অনলাইন ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রীর ‘আমার গ্রাম, আমার শহর’ স্লোগান বাস্তবায়ন করে দেশের গ্রামগুলিকে শহরে পরিণত করা হচ্ছে। বিদ্যুৎ, গ্যাস ও পয়োঃনিষ্কাশন ব্যবস্থাসহ শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।দেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকেও জলবায়ু ক্ষতিগ্রস্ত গৃহহীনদের গৃহের ব্যবস্থা করা হবে।রোববার (১৪ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় সৌর সড়ক বাতি প্রকল্পের উদ্বোধন করেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে বড়লেখা পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের উদ্দেশে পরিবেশমন্ত্রী বলেন, সাধারণ জনগণের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনতে হবে। রাস্তা-ঘাট নির্মাণ, বিদ্যুতের সুবিধা পৌছানোসহ বাস্তবায়নযোগ্য জনকল্যাণকর সকল কাজ যথাসময়ে করতে হবে। তিনি বলেন, জনগণ পারিবারিক ও সামাজিক সমস্যার সমাধানের জন্য আসলেও সমাধানের ব্যবস্থা করতে হবে। মন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ সরকারের সকল সুবিধা যাতে কাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ পায় তা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী প্রমুখ।উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক জনমিলনায়তনে আয়োজিত অপর এক অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী ৯৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ১১ লক্ষ টাকার শিক্ষা উপবৃত্তির চেক এবং প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ১০টি হুইল চেয়ার, ২টি হেয়ারিং এইড, ৫ টি সাদাছড়ি বিতরণ করেন। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয়পত্র সুবর্ণ নাগরিক কার্ড এবং বেদে, দলিত, হরিজনসহ অনগ্রসর সম্প্রদায়ের ১৫ জনকে নতুন বই প্রদান করেন। এছাড়াও বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে