admin
প্রকাশিত: 12:35 PM, July 24, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ। মামলার চূড়ান্ত তদন্ত শেষ হওয়ার আগেই পুলিশের এই সুপারিশ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও সমালোচনার ঝড় উঠেছে।
গত ৬ মে কদমতলী টার্মিনালে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত বাস হেলপার রিপন আহমদ ও চালক দেলওয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর নিহত রিপনের বাবা ছাবলু মিয়া ও দেলওয়ারের বাবা আজির উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। রিপন হত্যা মামলায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলামকে প্রধান আসামি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনকে দ্বিতীয় আসামিসহ ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগ রয়েছে, আসামিরা জামিন না নিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি গত ৫ জুলাই সিলেট মহানগর পুলিশের তৎকালীন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত যানজট নিরসন বিষয়ক একটি সরকারি সভায় আসামিদের আমন্ত্রণ জানানো হয় এবং তারা সেখানে উপস্থিতও ছিলেন। শ্রমিক সংগঠনগুলোর সড়ক অবরোধের হুমকি ও সুসম্পর্কের সুযোগ নিয়ে আসামিরা শুরু থেকেই বিশেষ সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন সাধারণ শ্রমিক ও নিহতের স্বজনরা।
এই বিতর্কের মধ্যেই গত ১০ জুন দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় আদালতে একটি অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে প্রধান আসামি ময়নুল ইসলাম, দ্বিতীয় আসামি আলী আকবর রাজন, ষষ্ঠ আসামি আব্দুস শহিদ এবং সপ্তম আসামি সামসুল হক মানিককে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে অব্যাহতির সুপারিশ করা হয়। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান প্রতিবেদনটি আদালতে পাঠায় অগ্রবর্তী করেন।
এসআই মফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ ও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) বিশ্লেষণ করে দেখা গেছে ওই চারজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পুলিশ কমিশনারের নির্দেশে তথ্য যাচাই শেষে আদালতে এ অন্তর্বর্তী প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তারা হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিলেন কি না—এমন প্রশ্নে তিনি জানান, এটি পূর্ণাঙ্গ তদন্ত নয়; চূড়ান্ত তদন্তে প্রমাণের মিল পেলে তাদের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হবে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফ উজ্জামান জানান, ফৌজদারি কার্যবিধির ১৭৩ (এ) ধারায় প্রাথমিকভাবে অব্যাহতির সুপারিশের সুযোগ রয়েছে। ডিসি কোর্টের নেতৃত্বাধীন কমিটি সুপারিশটি অনুমোদন করেছে। মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, চালক দেলওয়ার হত্যা মামলার বাদী নিহতের পিতা আজির উদ্দিন পরবর্তীতে আদালতে হলফনামা দিয়ে জানান যে তিনি ভুল ব্যক্তিদের আসামি করেছিলেন। এরপর নিহত দেলওয়ারের স্ত্রী রাজিয়া আক্তার প্রকৃত আসামিদের নাম উল্লেখ করে আদালতে পৃথক একটি দরখাস্ত মামলা (নং-১৪৫/২৬) দায়ের করেছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল সিলেট-জগন্নাথপুর রুটের বাস মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন কেন্দ্র করে বিরোধের জেরে টার্মিনালে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে শ্রমিকদের দুটি পক্ষ জড়িয়ে পড়লে হামলা, ভাঙচুর ও জোড়া খুনের ঘটনা ঘটে।
1 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি জানিয়ে ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের
2 পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
6 পঞ্চম শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এক বর্ণাঢ্য সম্মাননা প্রদান ও আবৃত্তি
8 আল-রাইয়ান হাসপাতালের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ বলেছেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে
6 শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে সহ-পাঠ্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
1 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। 4 বৃহস্পতিবার (২৩ জুলাই)
6 স্টাফ রিপোর্টার: সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রকাশ্যে জোড়া খুনের মামলার প্রধান আসামিসহ চারজন শ্রমিক নেতাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেই ভিন্ন