admin
প্রকাশিত: 5:18 PM, February 16, 2021
নিজস্ব প্রতিবেদক:
জিন্দাবাজারে রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে বৃহত্তর জিন্দাবাজারের মার্কেট নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সম্মিলিত পরিষদ ‘অধিকার সচেতন ব্যবসায়ী সমাজ’ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে জিন্দাবাজারের একটি রেষ্টুরেন্টে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।
আহমদ ম্যানশনের ব্যবসায়ী আলহাজ¦ বাবর বকস্ এর সভাপতিত্বে ও জিন্দাবাজার পয়েন্টের ব্যবসায়ী মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জিন্দাবাজার পয়েন্টের ব্যবসায়ী মোঃ সাজওয়ান আহমদ।সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, যানজট নিরসনে অন্য কোন পদক্ষেপ না নিয়ে সিটি কর্পোরেশন জিন্দাবাজার এলাকায় রিক্সা চলাচল বন্ধ করে দিয়েছে। বক্তারা বলেন, জিন্দাবাজার একটি বাণিজ্যিক এলাকা। এখানে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
রিক্সা চলাচল বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিপনী বিতান, শপিং মল, কম্পিউটারের দোকান সহ যাবতীয় ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায় ধ্বস নেমেছে। ব্যবসায়ীরা দোকান ভাড়া, কর্মচারী বেতন, ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স দিতে হিমশিম খাচ্ছেন। তাই জিন্দাবাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে ও তাদের টিকিয়ে রাখতে রিক্সা চালু করা এখন সময়ের দাবি। অন্যথায় ব্যবসায়ীরা সিসিক ঘেরাও সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবেন।
মতবিনিময় সভায় আগামী ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জিন্দাবাজার পয়েন্টে জমায়েত ও ১১টা হতে রিক্সা বন্ধের প্রতিবাদে বৃহত্তর জিন্দাবাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে লিফলেটসহ গণসংযোগ করার কর্মসূচী ঘোষনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী কিবরিয়া হোসেন নিঝুম, ভোজনবাড়ি রেষ্টুরেন্টের পরিচালক সুজেল আহমদ তালুকদার, মুক্তিযোদ্ধা গলীর ব্যবসায়ী মোঃ গোলাম কিবরিয়া মাসুক, মহিলা কলেজ ভবন মার্কেটের ব্যবসায়ী গৌতম লাল দত্ত, লতিফ সেন্টারের ব্যবসায়ী এ মুঈদ চৌধুরী, ছাবিহা সুলতানা রূপা, জিন্দাবাজারের ব্যবসায়ী মোঃ জুনাইদ আহমদ, মোঃ রিপন মিয়া, মোঃ নুরুল হক, শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী মোঃ রুপন খান, মোঃ রিপন ভূইয়া, আব্দুল আহাদ, আবু বক্কর টিটু, মারুফ হোসেন, কাকলী শপিং সিটির ব্যবসায়ী মোঃ মুজিবুল হক জাবেদ, সমবায় ভবনের ব্যবসায়ী নজরুল ইসলাম লস্কর, রাজা ম্যানশনের ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান খান, মোঃ লুৎফুর রহমান, ওয়াহিদ ভিউ এর ব্যবসায়ী মোঃ আবু তাহির লিটন, আল মারজান মার্কেটের ব্যবসায়ী মোঃ আবুল খায়ের মাহবুব, পূর্ব জিন্দাবাজারের ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, গ্যালারিয়া মার্কেটের ব্যবসায়ী আবুল কাশেম, বুরহান উদ্দিন, মিলেনিয়াম শপিং সিটির ব্যবসায়ী মেহরাত হোসাইন, ইষ্টিকুটুম রেষ্টুরেন্টের প্রতিনিধি আল আমিন, জহির তারু মিয়া ষ্টোরের প্রতিনিধি শওকত জীবন রায় প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন