admin

প্রকাশিত: 6:54 PM, February 16, 2021

সিলেটে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

সিলেটে ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

‘সত্যের সাথে সন্ধি’ স্লোগান নিয়ে সিলেটে জাতীয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্ট ডটকম এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সিলেট নগরের জিন্দাবাজারস্থ নজরুল অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা পোস্ট মাটি ও মানুষের কথা বলবে। মুক্তিযোদ্ধের চেতনাকে সামনে রেখে আমাদের স্বাধীনতার স্বাধীকার, ভাষা আন্দোলন, আমাদের সাহিত্য সংস্কৃতি ও মানুষের দুঃখ দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে। দেশকে এগিয়ে নিতে ও মানুষের কল্যানে ঢাকা পোস্ট কাজ করে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ঢাকা পোস্ট পরিবারকে আমি শুভেচ্ছা জানাই। আমি আশা করি ঢাকা পোস্ট সিলেটের উন্নয়ন, অগ্রযাত্রার পাশাপাশি সমাজের নানা অসঙ্গতিকে জনসম্মুখে তুলে ধরবে। ঢাকা পোস্টের সফলতা কামনা করি।ঢাকা পোস্ট ডটকম এর সিলেট প্রতিনিধি তুহিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম শাহ।সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু বলেন, সিলেট থেকে যা কিছুরই যাত্রা শুরু হয় সেটি ভালোই হয় বলে একটি মিথ রয়েছে।

আশি বিশ্বাস করি ঢাকা পোস্টও গণমানুষের কল্যানে ভালো কিছু করে দেখাবে। সিলেটকে নতুন আঙ্গিকে পুরো বিশ্বের কাছে তুলে ধরবে।সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, ঢাকা পোস্টের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন। আমি আশা রাখি ঢাকা পোস্ট সকল শ্রেণিপেশার মানুষের কথা তুলে ধরবে। সমাজের নানা অসঙ্গতি-অনিয়ম মানুষের কাছে তুলে ধরতে প্রতিনিয়ত প্রতিবেদন প্রকাশ করে যাবে।সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম বলেন, সংবাদমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। ভাষা আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের গুরুত্ব সকলেই দেখেছেন। বর্তমান সময়ে মানুষ দ্রুত সংবাদ পেতে আগ্রহী।

ঢাকা পোস্ট সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে দ্রুত মানুষকে সকল সংবাদ পৌঁছে দিবে এই বিশ্বাস রাখি। আর দ্রুত সংবাদ পাওয়ার জন্য অনলাইন গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা পোস্ট সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মানুষের কল্যানে এগিয়ে থাকবে এই প্রত্যাশা করি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম শাহ বলেন, ঢাকা পোস্ট এর পথ চলার সারথী হতে পেরে আমি আনন্দিত। ঢাকা পোস্ট অন্যান্য অনলাইন গণমাধ্যমের ভিড়ে নতুনত্ব নিয়ে আসবে।

সিলেটকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সিপিবি বাসদ সিলেটের জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, সিলেট মহানগর আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, জাগো সিলেট ডট নিউজের সম্পাদক মো. শিপন খান।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিবিসি নিউজ সিলেটের নিজস্ব প্রতিবেদক প্রত্যুষ তালুকদার, নিউজ২৪ সিলেটের নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল, দৈনিক যুগান্তর সিলেট অফিসের প্রতিনিধি ইয়াহইয়া মারুফ, দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট ব্যুরো আহমেদ জামিল, দৈনিক আমার সংবাদ এর সিলেট ব্যুরো মুহাজিরুল ইসলাম রাহাত, দৈনিক জালালাবাদ এর নিজস্ব প্রতিবেদক মামুন পারভেজ, সিলেট ভয়েস ডটকম এর নিজস্ব প্রতিবেদক শাহ শরীফ উদ্দিন, আহমদ ইমরান, দৈনিক সিলেট মিরর এর নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, সাবিনা খান, দৈনিক প্রথম আলো সিলেটের আলোকচিত্রী আনিস মাহমুদ, আলোকচিত্রী এইচ এম শহিদুল ইসলাম, বাংলাদেশ গ্লোবাল ডটকম এর সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি, দৈনিক আমার সংবাদ এর সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক এ এস রায়হান, সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখার পক্ষে নায়েক সফি আহমদ, আলোকচিত্রী শহীদুল ইসলাম সবুজ, সংস্কৃতিকর্মী আশরাফুল অনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন