admin
প্রকাশিত: 6:59 PM, February 16, 2021
নিজস্ব প্রতিবেদক:
এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের উপর নিশংস হামলার প্রতিবাদে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটি ও সিলেটের কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সিলেট শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধন সাংবাদিক নেতৃবৃন্দ দাবী করেন আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় বরাবর পদযাত্রা, স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
এছাড়াও সিলেটের তাহিরপুরসহ সারাদেশে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের হামলার বিচারের দাবী করেন সাংবাদিকরা।সিলেট অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সভাপতি ফারহানা বেগম হেনা’র সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সিলেট টাইম ২৪ সম্পাদক মোশারফ হোসেন সুজাত, সোসাইটির সহ-সভাপতি এম এ ওয়াহিদ চৌধুরী, ছাতক অনলাইন প্রেসক্লাবের আহবায়ক প্রভাষক মোশারফ হোসেন, সমাজসেবক ইকবাল হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক এম এ রহিম, সাংবাদিক হাফিজ আহমদ সুজন, জালালাবাদ ২৪. কমের এর স্টাফ রিপোর্টার সামাদ আলম কাওছার, তরুণ সাংবাদিক মাহমুদ আলী প্রমুখ।সিলেট নিউজ ওয়াল্ডের স্টাফ রিপোর্টার মো. আলমগীর আলমের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ ইমন।সাংবাদিক আবু বকর সিদ্দিক হামলার বিচারের দাবী চেয়ে বক্তারা বলেন, একজন পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকের ওপর হামলা ও মামলার পরও আসামিরা গ্রেফতার হয়নি।
আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হামলায় জড়িতরা যতোই প্রভাবশালী হোক না কেন তাদের গ্রেফতার করুন, অন্যথায় বিকল্প ও কঠোর কর্মসূচি দেয়া হবে।উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে গত বুধবার (২০ জানুয়ারি) রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা সাংবাদিক সিদ্দিককে অতর্কিত হামলা চালিয়ে হাত পা ভেঙ্গে হোতাপাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে যায়। বর্তমানে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন