editor
প্রকাশিত: 8:57 PM, February 16, 2021
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সিলেটের সামাজিক অঙ্গন অত্যন্ত শক্তিশালী। এলাকার বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নসহ শিক্ষার প্রচার-প্রসার, উন্নয়ন ও খেলাধুলার বিকাশসহ সকল ভাল কাজে সামাজিক ও শিক্ষামূলক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।
যার কারণে সিলেটের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সবাই মিলে ভালো কাজে অনুপ্রেরণা যোগান।তিনি কানাইঘাটের বৃহত্তর সীমার বাজার এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে এ সংস্থার সকল কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সীমার বাজার এলাকার আগতালুক গ্রামে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব ভবন উদ্বোধন ও সম্মাননা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার সভাপতি মাওলানা কবির আহমদ ও শিক্ষক ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কালাম আজাদ, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, সিলেট বারের বিশিষ্ট আইনজীবি এড. আব্দুস সাত্তার, পররাষ্ট্রমন্ত্রী এমএ মুমিনের ব্যক্তিগত সহকারি শফিউল আলম জুয়েল, এড. তাজ উদ্দিন মাখন, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন।
বক্তব্য রাখেন- উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক ও সুধিজনদের ব্যাপক উপস্থিতিতে শফিউল আলম চৌধুরী নাদেল ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার নিজস্ব পাকা ভবন উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সংস্থার ২০২১ সনের বৃত্তি তোলে দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন