editor
প্রকাশিত: 12:53 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিয়ানীবাজার ইউসিবিএল (ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড) শাখার এফডিআর গ্রাহকের অজানতে স্বাক্ষর জাল করে লোন উত্তনের মাধ্যমে মোট ১,৭১,৮২,৬৯৪/- টাকা আত্মসাতের অভিযোগে ইউসিবিএল বিয়ানীবাজার শাখার ম্যানেজার মো. শাহাদত আবেদীন সিরাজীকে (৩৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সিলেট শহরের জিন্দাবাজার ইউসিবিএল শাখা তেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শাহাদাত আবেদীন সিরাজী সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন দোয়ারা গ্রামের মৃত শওকত আলী সিরাজীর ছেলে।পুলিশ জানায়, শাহাদাত ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন বিগত ৫/৮/১৯ থেকে ৪/১/২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে একাধিক গ্রাহকের অজানতে এফডিআরের বিপরীতে লোন উত্তোলণ করে প্রতারনামূলকভাবে টাকা আত্মসাৎ করেন।
পরবর্তী সময়ে ব্যাংকের নিয়মিত অডিটে বিষয়টি ধরা পড়লে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ইউসিবিএল এর সিলেট শাখার উর্দ্ধতন কর্মকর্তাগন আসামী শাহাদতকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা টাকা আত্মসাৎ করেছেন বলে স্বীকার করেন।সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম জানান, শাহাদাত হোসেনকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হচ্ছে। এ ঘটনায় ইউসিবিএল বিয়ানীবাজার শাখার চলতি দায়িত্বে থাকা ম্যানেজার তানভীর আহমদ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন