editor
প্রকাশিত: 3:47 PM, February 17, 2021
নিজস্ব প্রতিবেদক
গ্রাহকের পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটের বিয়ানীবাজারে একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ব্যাংক থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম।জানা গেছে, একজন এফডিআর গ্রাহকের অজ্ঞাতসারে লোন সৃষ্টি ও স্বাক্ষর জাল করে ১ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬৯৪ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির ওই শাখার ম্যানেজার মো. শাহাদত আবেদীন সিরাজীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।গ্রেফতার শাহাদাত আবেদীন সিরাজী সিলেট জেলার বিয়ানীবাজার থানার দোয়ারা গ্রামের মৃত শওকত আলী সিরাজীর ছেলে।
গ্রেফতার শাহাদাত ইউসিবিএল বিয়ানীবাজার শাখার ম্যানেজার হিসেবে কর্মরত থাকাকালীন ২০১৯ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহার করে সুকৌশলে একাধিক গ্রাহকের অজ্ঞাতসারে এফডিআরের বিপরীতে উল্লেখিত লোন সৃজন করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। পরবর্তীতে ব্যাংকের নিয়মিত অডিটে বিষয়টি ধরা পড়লে মঙ্গলবার ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহাদতকে কৌশলে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।
জানতে চাইলে জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার ও ওসি ডিবি (উত্তর) সাইফুল আলম জানান, প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা শাহাদাতকে গ্রেফতার করা হয়। তাকে বুধবার সকালে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
S/H(RIPA-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন