editor

প্রকাশিত: 1:51 PM, February 18, 2021

চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় ৩ মামলার আসামি ৩২৮ জন

চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় ৩ মামলার আসামি ৩২৮ জন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রো স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট এজাহায়নামীয় আসামি হিসেবে ২৮সহ অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।এরমধ্যে অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় একটি, দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় একটি এবং সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ৩ মামলার মধ্যে ১ টি মামলার বাদী সিসিকের উপ-সহকারী প্রকৌশলী দেবপদ রায় আর বাকি ২ টি মামলার বাদী পুলিশ।

তবে পরিবহণ শ্রমিকদের পক্ষ থেকে এখনো মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।

তিনি বলেন সিসিকের দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি ১০ জন, পুলিশ এসোল্ট মামলায় ১৭ জন আর অস্ত্র আইনে দায়ের করা মামলায় একক আসামি ফয়সল আহমদ ফাহাদ (৩৮)। এছাড়াও সিসিকের দায়ের করা মামলায় প্রায় দেড়শ জন ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরও দেড়শজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।প্রাথিমিক জিজ্ঞাসাবাদে আটক ফাহাদ অস্ত্র নিয়ে আসার কোন কারণ জানিয়েছে কি না এমন প্রশ্নে ওসি এস এম আবু ফরহাদ বলেন, আমাদেরকে এমন কোন তথ্য সে দেয়নি। তাই তাকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক-সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সময় গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) থেকে সিলেটে সকল ধরণের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহণ শ্রমিকরা।বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত।তিনি বলেন, ‘আমরা দুয়েকদিনের মধ্যে প্রশাসনকে স্মারকলিপি দেবো। আর সোমবার সকাল ৬ টা থেকে পরিবহণ ধর্মঘট পালন করবো। সিলেটের সকল ধরণের পরিবহণের মালিক-শ্রমিকরা মিলে এ সিদ্ধান্ত নিয়েছেন।

’এর আগে বুধবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদকালে পরিবহন শ্রমিক ও সিটি কর্পোরেশন কর্মিদের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অন্তত অর্ধশতাধিক যানবাহন ভাংচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে।নগর কর্তৃপক্ষ জানায় সিলেট সার্কিট হাউজ-বিমানবন্দর সড়ক সম্প্রসারণের লক্ষ্যে বেশ কিছুদিন থেকে চৌহাট্টা এলাকা থেকে অবৈধ স্ট্যান্ড সরিয়ে নিতে পরিবহন শ্রমিকদের অনুরোধ জানানো হয়।

এতে কর্ণপাত না করে উল্টো তাদেরকে স্ট্যান্ডের জায়গা দিতে প্রশাসন ও নগর কর্তৃপক্ষের প্রতি দাবি জানায় পরিবহন নেতারা।সকালে সিটির শ্রমিকরা রাস্তা সম্প্রসারণ কাজে আসলে পরিবহন শ্রমিক নেতারা এতে বাধা দেন। সেই সাথে অবরোধ করে রাখে চৌহাট্টা আম্বরখানা সড়ক। পরে পুলিশ ও সিটি মেয়র এসেও পরিবহন শ্রমিকদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি।এ অবস্থায় কথা কাটাকাটির এক পর্যায়ে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে মেয়রের দিকে তেড়ে আসলে সংঘর্ষ বাধে। বেশ কিছু সময় ধাওয়া পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর পিছু হটে পরিবহন শ্রমিকরা। এসময় রণক্ষেত্রের পরিণত হয় আশপাশের এলাকা। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এদিকে চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিকনেতা আলী আকবর রাজন দাবি করেন, ‘আমরা সরে যেতে রাজি। কিন্তু অন্য কোথাও আমাদের গাড়িগুলো রাখার জন্য কিছু জায়গা দেয়া হলে আমরা সরে যাবো’।আর সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি অবৈধভাবে দখল করা স্ট্যান্ডটি উচ্ছেদ করতে। তারা চৌহাট্টা-আম্বরখানা সড়কের পাশ দখল করে রাখার কারণে গুরুত্বপূর্ণ এ সড়কটিতে যানজট লেগেই থাকে। আজ যখন উচ্ছেদ করতে আসি তখন শ্রমিকরা তাদের স্ট্যান্ডের জায়গা দিতে বলেন। কিন্তু আমাদের কথা হলো এখানে সকল গাড়ি প্রাইভেট পারমিট নিয়ে পরিবহন ব্যবসা করছে।পরে তাদের কথা না মানায় তারা হামলা চালায়।

এই ঘটনায় সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ নির্মাণ শ্রমিক অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানান মেয়র আরিফ।এদিকে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে পরিবহণ শ্রমিকরা বিকেল আড়াইটার দিকে সিলেটের বিভিন্ন সড়কে বাস-মাইক্রোবাস রেখে রাস্তা বন্ধ করে দেন। এরমধ্যে সিলেটের চণ্ডিপুল, হুমায়ূন রশীদ চত্বর, ইসলামপুর, মদিনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।পরে বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ সুরমা থানায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহণ মালিক শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে নানা আলোচনা শেষে বিকেল ৪ টায় অবরোধ তুলে নেয়ার কথা জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন